editor

প্রকাশিত: 4:26 PM, December 2, 2020

সমৃদ্ধ দেশ গড়তে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে : পুলিশ সুপার ফরিদ

সমৃদ্ধ দেশ গড়তে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে : পুলিশ সুপার ফরিদ

নিজস্ব প্রতিনিধি

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্যে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

ওসমানীনগর উপজেলা ‘নূতন জীবন কাস্টার কমিউনিটি সোসাইটি’ (এনজেসিসিএস)-এর অফিস ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন।

আজ সকাল ১১টায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) সহযোগিতায় তাজপুরস্থ কদমতলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আরো বলেন, ওসমানীনগর একটি আলোকিত জনপদ। এখানে অনেক আলোকিত মানুষের জন্ম হয়েছে। তার মধ্যে পিয়ার হোসেনও একজন। এ এলাকাকে পরিবর্তন করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তা সব সময়ই অব্যাহত রাখার জন্য আমি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসডিএফকে অনুরোধ জানাচ্ছি।

তিনি মায়েদের প্রতি উদ্দেশ্য করে বলেন, আপনারা সব সময় প্রশাসনকে যে কোনো বিষয়ে অবগত করতে পারেন। যাতে কোনো মায়েরা নির্যাতনে শিকার না হন। সব সময় আপনাদের পাশে আমাদের পুলিশ বাহিনী আছে এবং থাকবে।

ডিস্ট্রিক কো-অর্ডিনেটার, এসডিএফ সিলেটের সভাপতি মো. শরিফুল আজাদের সভাপতিত্বে ও সিলেট জেলা কর্মকর্তা সৈয়দ আল মামুনের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গ্যাস ফিল্ডস লিমিটেড সিলেটের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক, জেলা ডিবি দক্ষিণের ওসি আশীষ মৈত্র প্রমুখ।

এছাড়াও সভায় এসডিএফের গ্রাম্য সভাপতি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে