admin

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

সম্পাদকীয়

সম্পাদকীয়

2

মুদ্রণ সংকটে বিনামূল্যের পাঠ্যবই
নির্দিষ্ট সময়েই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে

বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যের বই বিতরণের বিষয়টিকে সরকারের একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়। এবার নানা জটিলতায় আটকে গেছে বিনামূল্যের পাঠ্যবই প্রকল্প। খবরটি নিঃসন্দেহে দুঃখজনক। জানা গেছে, মূল তিন কারণে তৈরি হয়েছে সংকট। প্রথমত, নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাগজ ছাড়া পাওয়া যাচ্ছে না বই মুদ্রণের ছাড়পত্র। দ্বিতীয়ত, ছাপা হওয়ার পরে বই সরবরাহের অনুমতি পেতে পার হতে হচ্ছে দীর্ঘ আমলতান্ত্রিক জটিলতার পথ। তৃতীয়ত, বইয়ের কাভারের ভেতরের অংশে জাতীয় ব্যক্তিত্বদের ছবি সংযুক্ত করায় মুদ্রণ প্রক্রিয়ায় নেমে এসেছে ধীরগতি।
এসব সংকটের কারণে এবারের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ হচ্ছে বাধাগ্রস্ত। ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের বই পৌঁছানোর যে প্রথা চালু আছে, তার ব্যত্যয় ঘটতে চলেছে এবার। এ সময়ের মধ্যে সর্বসাকুল্যে ৬০ শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। গত বুধবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক- এ দুই স্তরের মাত্র ২৪ শতাংশ বই প্রত্যন্ত অঞ্চলে পাঠানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিনামূল্যের বই সরবরাহ করা না গেলে শিক্ষাক্ষেত্রে যে বড় ধরনের সংকট তৈরি হবে, তা বলাই বাহুল্য। প্রতি বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অপেক্ষায় থাকেন এ বই পাওয়ার জন্য। এবার নির্দিষ্ট সময়ে বই সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে হয় না।
তবে এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান যুগান্তরকে বলেছেন, প্রাথমিক স্তরের বইয়ের কাজ ভালোই চলছে। অবশ্য ‘কাজ ভালোই চলছে’ মানে ৩১ ডিসেম্বরের মধ্যে বই পৌঁছানো সম্ভব হবে কিনা তা স্পষ্ট হয়নি। আমরা মনে করি, যে তিন সংকটের কারণে বিনামূল্যের বই ছাপানোর কাজ আটকে আছে, তা নিরসন করা খুব কঠিন কাজ নয়। মুদ্রাকর থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষ আন্তরিক হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেয়া সম্ভব হবে। সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে মাধ্যমিকের বইয়ের ক্ষেত্রে। প্রাথমিকের বই হয়তো শেষ পর্যন্ত ছাপানো সম্ভব হবে; কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে জটিলতা বেশি হওয়ায় এ স্তরের বই নিয়ে ঝামেলা বেশি হচ্ছে। এ ঝামেলা কাটিয়ে উঠতে হবে অবশ্যই।

 

7

S/H(t-2)

4

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

5 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

6 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
4