editor
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
সংসদ সদস্যদের আবাস্থল এমপি হোস্টেলে (ন্যাম ফ্ল্যাটে) তেলাপোকা ও উইপোকার আক্রমণে উদ্বিগ্ন হয়ে পড়েছে এমপিদের আবাসন ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা সংসদ কমিটি। কমিটির বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউস্থ ৪, ৫ ও ৬ নং সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট সমূহে তেলাপোকা ও উইপোকা নির্মূলের দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটি’র সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ মো. ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন ও শওকত হাচানুর রহমান (রিমন) অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান এবং যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান ও নার্গিস রহমান উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলীর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। আর ১নং ভবনের ন্যায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও পুরাতন মসজিদকে সংস্কারের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্য ভবনের সামনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
সূত্র আরো জানায়, বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউস্থ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবন, পুরাতন সংসদ সদস্য ভবন এবং মন্ত্রী হোস্টেলস্থ স্থায়ী কমিটির সভাপতিবৃন্দের কার্যালয়কে সিসিটিভি’র আওতায় আনা এবং অগ্নি-নির্বাপণ যন্ত্রপাতি স্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া সংসদ সদস্য ভবনের সামনে সাইনবোর্ড/বিল বোর্ডসহ যাবতীয় ব্যানার এবং সংসদ ভবন এলাকায় বেওয়ারিশ কুকুর দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
1 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
1 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
3 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
8 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
6 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
1 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
8 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক