editor
প্রকাশিত: 7:02 PM, February 13, 2022
সিলেট বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের অনিয়ম-দুর্নীতি, আত্মসাত ও কর্তব্যে অবহেলার তদন্ত শুরু হয়েছে। বিভাগীয় বনকর্মকর্তা কর্তৃক গঠিত ৩ সদস্যের তদন্ত টিমের আহ্বায়ক এসিএফ আবু বকর, সদস্য মারুফ আহমদ ও মাহমুদুল হক অভিযোগের সরেজমিন তদন্ত শুরু করেছেন। প্রথম পর্যায়ে ১০ ফেব্রুয়ারি সিলেটের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গোয়াইনঘাটের জলাবন রাতারগুল পরিদর্শন করেন। তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তদন্ত টিম।
প্রত্যক্ষদর্শীরা জানান- পরিদর্শনকালে তদন্ত টিম জলাবন রাতারগুলের টাওয়ারের চারপাশ ঘিরে কয়েকশ’ বনবৃক্ষ কেটে উজাড় করার আলামত দেখতে পান এবং তদন্ত কমিটি এগুলোর নাম্বারিং করে। এসব গাছ কেটে নেওয়া হচ্ছিল প্রায় ৫ বছর ধরে। কিন্তু এ সময়সীমার মধ্যে বনকর্তা সাদ উদ্দিন আদৌ কোন ব্যবস্থা নেননি। বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশের পর দায় এড়াতে তিনি গত ২৮ জানুয়ারি গোয়াইনঘাট থানায় একটিমাত্র জিডি করেছেন এবং তাও আবার অজ্ঞাত গাছ চোরদের বিবাদী করে। তদন্তকালে জলাবন রাতারগুল সহ-ব্যবস্থাপনা কমিটি গঠনে ফুটে ওঠে অনিয়ম-ব্যবস্থাপনার করুণ চিত্র। একটি পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য হত্যা মামলার আসামী এবং সাদ উদ্দিন নিজেই ঐ কমিটির সাধারণ সম্পাদক। কমিটির সভাপতি মাহবুব একজন বালু খেকো এবং কমিটির সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী রিপন হত্যা মামলার প্রধান আসামী।
সাদ উদ্দিন নিজেই এ কমিটি গঠন করেন। বর্তমানে কমিটি মেয়াদ উত্তীর্ণ হলেও তা পূণর্গঠন করা হয়নি। তদন্তকালে আরো প্রতিয়মান হয় যে, বিট অফিসের কাছাকাছি প্রায় ২ একর জমি ২০ ফুট খুদাই করে অর্ধকোটি টাকার বালু সম্পদ লুট করা হয়েছে। এগুলো মসজিদে ও মাদ্রাসার নামে নেওয়া হলেও কোন মসজিদ ও মাদ্রাসায় দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি। বালু সরবরাহকালে বন বিভাগের রাস্তা ব্যবহার করে রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
সূত্রমতে, জলাবন থেকে প্রায়ই লাখ লাখ টাকার মৎস্য সম্পদ লুট করা হলেও অজ্ঞাত কারণে প্রকৃত লুটেরাদের বিরুদ্ধে কোনরূপ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। মৎস্য লুটকে চাঁপা দিতে ৮০ বছর বয়সী মাদ্রাসা শিক্ষক মাওলানা বশির উদ্দিনকে বিবাদী করে একটি মামলা করান রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন। তদন্তকালে মামলার বিষয়টি আলোচনায় আসে। এতে তদন্ত টিম অনুতাপ প্রকাশ করেন। সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এহিয়া জলাবনের ১নং ঘাটে জাল টিকেট ও নৌকার মাঝিদের কাছ থেকে টাকা আত্মসাত করাও অভিযোগ তদন্ত কমিটির কাছে ফুটে উঠে।
উল্লেখ্য, রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিনের অধীনস্ত জাফলং বিট কর্মকর্তা জহিরুল ইসলাম রাজু কর্তৃক সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাকে লাখ লাখ টাকা উৎকোচ দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরে তাকে ক্লোজ্ড করা হয়। পরবর্তীতে অজ্ঞাতকারণে সাদ উদ্দিন তাকে আবার খাদিমনগর বিটে পূণ:পদায়ন করেন। এ ঘটনায় জহিরুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়ার কথা থাকলেও সাদ উদ্দিনের তদবিরে সিসিএফ ও সিএফ অফিস ঢাকা থেকে তা গায়েব করে দেওয়া হয়।
এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রশাসন শাখা-২ এর পত্র নং পবম/শা-২/বন-০৯-/০৫/৯৮০, তারিখ ০২/০৯/২০০৭ এবং প্রধান বন সংরক্ষক দপ্তরের অফিস আদেশ নং ২৪১/পি, তারিখ ০৫/০৫/২০০৯ খ্রি এবং বন সংরক্ষক দপ্তরের পত্র নং পবস (সং)/২ই-৫৩৬/০৯/১২৬০, তারিখ ০৫/০৫/২০০৯ খ্রি. অনুযায়ী প্রকাশিত গেজেটে কোন বন কর্মকর্তার একই কর্মস্থলে ২ বছরের অধিক সময় অবস্থানের বিধান নেই। কিন্তু অজ্ঞাত কারণে রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন নিজ বাসস্থান এলাকা গোয়াইনঘাটে দীর্ঘ ২১ বছর ধরে রেঞ্জ কর্মকর্তা পদে কিভাবে অবস্থান করছেন, সচেতন মহলের কাছে তা বোধগম্য নয়।
তদন্ত কমিটির সদস্য মারুফ ও মাহমুদুল হক জানান, রাতারগুল জলাবন দিয়ে তদন্ত শুরু হয়েছে মাত্র। আরো যেসব এলাকায় অনিয়মের অভিযোগ উঠেছে, পর্যায়ক্রমে তা তদন্ত করা হবে। তদন্ত সমাপ্ত হলে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তারা।
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
4 আব্দুর রহমান: 8 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
6 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
3 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক