editor

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী

সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় পাকিস্তানের সেনাবাহিনী

3

অনলাইন ডেস্ক:

দেশের অভ্যন্তরে ভারত আরো একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে এমন সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। এ বিষয়ে জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। ওই সূত্রগুলো বলেছেন, লাদাখ এবং দোকলামে ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হওয়ার পর ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং পুলওয়ামা’র ওয়ার্কিং বাউন্ডারি বরাবর আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। একে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর হুমকি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের মিডিয়ার খবরে এমনটা বলা হলেও ভারতের পক্ষ থেকে এর কোনো উত্তর পাওয়া যায় নি।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এক টুইটে তাদের দু’জন সেনা সদস্যের নাম প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারতের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর ল্যান্স নায়েক তারিক (৩৮) এবং সিপাহি জারুফ (৩১)। একজন পুলিশ কর্মকর্তা ডন’কে বলেছেন, তাই গ্রামে নাসিম ফাতিমা নামে একজন আহত হয়েছেন।একজন কর্মকর্তা বলেছেন, ভারতে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। দখলীকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনী নৃশংসতা চালাচ্ছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও মিডিয়ায় সমালোচিত হচ্ছে সরকার। এসব দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে ভারত একটি মিথ্যা ফ্লাগ অপারেশনের পরিকল্পনা করে। তিনি আরো বলেন, অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি ফেরাতে পুলওয়ামার মতো নাটক ভারত আবারও যেকোন সময় করতে পারে।

3

২০১৬ সালে নিয়ন্ত্রণ রেখায় ভারত সার্জিক্যাল স্ট্রাইট চালায়। এ সময় তাদের এ দাবিকে প্রত্যাখ্যান করে পাকিস্তান। গত বছর ২৬ শে ফেব্রুয়ারি একই রকম অপারেশন পাকিস্তানের ভিতরে চালানোর চেষ্টা করে ভারত। কিন্তু ভারতের দুটি বিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। এতে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। গ্রেপ্তার করা হয় ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে। পরে তাকে ছেড়ে দেয় পাকিস্তান। সূত্রের উদ্ধৃতি দিয়ে ডন আরো লিখেছে, ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ৯২১৫ বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ভারত। এতে হতাহত হয়েছে কমপক্ষে ১৪০৩ জন। এ বছর এখন পর্যন্ত ভারত ২৮৩০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে বেসামরিক ২৭১ জন মানুষ হতাহত হয়েছেন।
ডন লিখেছে, ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এটা হলো ডেপুটি চিফ অব স্ট্র্যাটেজি। এ পদ সৃষ্টিকে অনুমোদন দিয়েছে ভারত সরকার। দোকলাম সঙ্কটের সময় ২০১৭ সালে এমনটা করা হয়েছিল বলে রিপোর্টে বলা হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনাদের উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

4

S/H-(Ripa-5)

7

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

6 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

7 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

5 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
6