editor
প্রকাশিত: 10:28 AM, September 14, 2020
কক্সবাজারে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় জড়িত সন্দেহে রুবেল শর্মা নামে পুলিশের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তিনি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, মেজর (অব.) সিনহা হত্যায় রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে এমন তথ্য রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
সিনহা হত্যা মামলায় এ নিয়ে ওসি প্রদীপসহ আট পুলিশ সদস্য, তিন এপিবিএন সদস্য এবং পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হলো। এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি মারিশবুনিয়ার একটি পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ির নীলিমা রিসোর্টে ফেরার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এতে নয়জনকে আসামি করা হয়। মামলার আসামি সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের বরখাস্ত করা হয়। সিনহা হত্যার পর পুলিশের করা মামলার তিন সাক্ষীকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা র্যাব। এছাড়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও তিন এপিবিএন সদস্যকে গ্রেফতার করা হয়।
3 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
1 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
6 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
8 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
5 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 1 শুক্রবার (১০
5 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
4 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 2
2 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট