editor

প্রকাশিত: 7:52 AM, September 21, 2020

সিলেটজুড়ে বইছে নির্বাচনী হাওয়া মাঠে শতাধিক প্রার্থী

সিলেটজুড়ে বইছে নির্বাচনী হাওয়া মাঠে শতাধিক প্রার্থী

5

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের ২৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বইছে এখন উপনির্বাচনী হাওয়া। এসব প্রতিষ্ঠানের শূন্য হওয়া ২৪টি পদে ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি করে জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ রয়েছে। বাকি ২১টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদ ৫টি ও সদস্যপদ রয়েছে ১৭টি। এসব পদে নির্বাচন করতে মাঠে তৎপরতা চালাচ্ছেন শতাধিক প্রার্থী। তবে জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়নযুদ্ধে মাঠে নামতে হচ্ছে। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ভোট হবে। ইউনিয়নগুলোয় যেসব শূন্যপদে উপনির্বাচন হবে সেগুলো হল- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য, গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য, দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান, মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ড সদস্য, সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য, জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য, কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য, বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান, বাঘাসুরা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ড সদস্য, পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য, লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এসব শূন্যপদের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর। ভোটগ্রহণ ২০ অক্টোবর।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

4 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

4 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

6 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

8 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

2 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত

1
6