editor
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি আছেন ৬০ জন করোনা রোগী। তবে তাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা উন্নতির দিকে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র তথ্যটি জানিয়েছে।
জানা গেছে, সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ রোববার (১৫ নভেম্বর) ভর্তি আছেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ৫৩, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৭, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮০৫০, সুনামগঞ্জে ২৪৩৪, হবিগঞ্জে ১৮৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৮১২ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২৮৭৯ জন। এর মধ্যে সিলেটে ৭২৫৪, সুনামগঞ্জে ২৩৭৩, হবিগঞ্জে ১৫৫০ ও মৌলভীবাজারে ১৭০২ জন।
সিলেট বিভাগে এ পর্যস্ত করোনায় মারা গেছেন মোট ২৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৭৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
4 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
5 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
3 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
5 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
2 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
1 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
7 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
7 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত