editor

প্রকাশিত: 12:01 PM, August 17, 2026

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তোলপাড়

সিলেটি দেখলেই ক্ষিপ্ত শিক্ষক আউয়াল

সিলেটের আলমপুরস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) কম্পিউটার ব্যাচের শিক্ষক আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা, চরম মানসিক নির্যাতন ও হুমকির গুরুতর অভিযোগ উঠেছে।

কম্পিউটার সেকশনের শিক্ষার্থীদের কাছে তিনি এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিশেষ করে সিলেটি ভাষার শিক্ষার্থী দেখলেই তিনি তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন।

প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশ রক্ষা ও উক্ত শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে সম্প্রতি ভুক্তভোগী নারী শিক্ষার্থীরা সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিক্ষক আউয়াল দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যাচের ক্লাসে সিলেটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও বিদ্বেষপূর্ণ আচরণ করে আসছেন। ক্লাসে কেউ স্থানীয় সিলেটি ভাষায় কথা বললে বা সিলেটি পরিচয় পেলেই তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুধু তাই নয়, প্রশিক্ষণার্থীদের নানাভাবে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং কোর্স শেষ করতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সরকারি একটি প্রশিক্ষণ কেন্দ্রে এমন অঞ্চলের ওপর ভিত্তি করে বিদ্বেষ ছড়ানোয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

অভিযোগকারী একাধিক নারী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা এখানে নিজেদের স্বাবলম্বী করতে কারিগরি শিক্ষা নিতে এসেছি। কিন্তু শিক্ষক আউয়ালের কারণে কম্পিউটার ব্যাচের স্বাভাবিক ক্লাসের পরিবেশ নষ্ট হয়ে গেছে। সিলেটি পরিচয় বা কথা শুনলেই তিনি উত্যক্ত করেন এবং হুমকি দেন। উনার মানসিক চাপের কারণে অনেকে ঠিকমতো ক্লাসে আসতেও ভয় পান।

শিক্ষার্থীরা অভিযোগ পত্রে উক্ত বিতর্কিত শিক্ষকের দ্রুত অপসারণ ও সঠিক তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে আলমপুর মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়