editor
প্রকাশিত: 5:47 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বাজারে উঠেছে ‘ময়ূরপঙ্খী’। কেটে প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার টাকা। বিশালাকৃতির ‘ময়ূরপঙ্খী’ নামক সামুদ্রিক প্রজাতির ৩টি মাছ উঠেছে সিলেটের বন্দরবাজারের জালালবাজারে আয়োজিত মেলায়।
বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটের পাশের জালালবাজারে ‘জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মাছের মেলার শেষ দিন ছিলো আজ (১৩ জানুয়ারি)। গত ১১ জানুয়ারি মেলাটি শুরু হয়।
পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলার আয়োজন করেন ‘জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি’র নেতৃবৃন্দ। মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে উঠা নানা প্রজাতির দেশি টাটকা মামাছের পাশাপাশি পরিচিত-অপরিচিত নানা প্রজাতির মাছ কিনতে ক্রেতারা গত তিনদিনই ভিড় জমান।
আজ মেলাটি ঘুরে দেখা গেছে, মেলার আকর্ষণ ছিলো চট্টগ্রামের সামুদিক মাছ ‘ময়ূরপঙ্খী’। আব্বাস উদ্দিন নামের এক বিক্রেতা এ প্রজাতির মাত্র ৩টি মাছ এনেছেন মেলাতে। এর মধ্যে ২টি বিক্রি হয়ে গেছে গত দুইদিনে। বুধবার তৃতীয়টি সাজিয়ে রেখেছেন থালায়।
আব্বাস উদ্দিন সিলেটভিউ-কে বলেন, বিরল প্রজাতির ‘ময়ূরপঙ্খী’ মাছ মাত্র ৩টি এনেছিলাম সিলেটে। সিলেটে এ মাছ সচরাচার পাওয়া যায় না। ‘ময়ূরপঙ্খী’ কেটে প্রতি কেজি মাছ বিক্রি করছি এক হাজার টাকা করে। তবে প্রথমটি কেটে একহাজার টাকা করে বিক্রি করলেও দ্বিতীয় পুরো মাছই নিয়ে গেছেন একজন ক্রেতা। মাছটি ছিলো ১৮ কেজি। ১৫ হাজার টাকায় নিয়ে গেছেন তিনি। আর প্রথম মাছের ওজন ছিলো ৪২ কেজি। সেটি কেটে ৪২ হাজার টাকা বিক্রি করেছি।
আব্বাস উদ্দিন সিলেটভিউ-কে বলেন, তৃতীয় ‘ময়ূরপঙ্খী’র ওজন ২৫ কেজি। এটিও কেটে বিক্রির ইচ্ছে আছে।
মেলা ঘুরে দেখা যায়, ‘ময়ূরপঙ্খী’ ছাড়াও ছিলো বিশাল আকৃতির বোয়াল, রুই, কাতলা, কালিয়া, বাঘ, আইড়, রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়াও মেলায় বিক্রেতারা সাজিয়ে রেখেছেন নদী ও হাওড় থেকে আহরণকৃত সুস্বাদু ছোট মাছ।
জসিম উদ্দিন নামের একজন ক্রেতা জানান, হাওর ও নদীতে বেড়ে উঠা ফরমালিনমুক্ত টাটকা মাছ কিনতে তিনি এ মেলায় এসেছেন।
এছাড়াও অনেকেই এসেছেন পরিবার-পরিজন নিয়ে মাছ কিনতে। বুধবার শেষ দিন হওয়ায় গত দুইদিনের চেয়েও এদিন মেলায় ছিলো ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বেশি।
S/H(Ripa-5)
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
2 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
8 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
6 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
1 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
7 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়