editor

প্রকাশিত: 8:02 AM, October 10, 2020

সিলেটের বাজারে সবজির দাম চড়া : দিশেহারা ক্রেতারা

সিলেটের বাজারে সবজির দাম চড়া : দিশেহারা ক্রেতারা

2

মো.নুরুল ইসলাম
গতকাল শুক্রবার সকালে বন্দর বাজারে বাজার করতে এসেছিলেন তরুণ ব্যবসায়ী নজমুল ইসলাম। মাছ ও মাংসের দাম বেশি ভেবে তিনি সেগুলোই আগে কিনেছেন। আর শেষে সবজি কিনতে গিয়ে টান পড়েছে তার পকেটে। প্রতিবেদকের সাথে কথা হয় নজমুল ইসলামের, তিনি জানান সবজির এত দাম বেড়েছে তা ভাবিনি। মাছ-মুরগির দাম একটু বেশি দেখে এগুলো আগে নিয়ে সবজি পরে নেব ভেবেছিলাম। এখন তো দেখি মাংসের তুলনায় সবজির দাম বেশি। মুরগি ১৩৫ টাকা, মাছ ১৫০ টাকা আর শিমের কেজি ১৬০। বলতে গেলে সবজি কিনতেই এখন পকেটে টান পড়ছে।
গতকাল শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সব সবজিরই চড়া দাম। দুই-তিন দিন আগেও যেসব সবজি বিক্রি হয়েছে ৪০ থেকে ৪৫ টাকায়, এখন তার কেজি ছাড়িয়েছে ৫০ টাকা। সকালে নগরীর বন্দর বাজার, রিকাবীবাজার, কাজিরবাজার, সোবহানীঘাট, মসজিদ বাজার, স্টেশন রোডের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিন বাজারে বেশির ভাগ সবজির কেজি প্রতি দাম ছিল ৫০ টাকা বা তার চেয়েও বেশি।
কাজির বাজারে ৫০ টাকা কেজির নিচে সবজি নেই বললেই চলে। বাজার ঘুরে দেখা যায়, করলা ১০০ টাকা কেজি। ঢেঁড়শ, লাউ, কাঁকরোল, বরবটি ও কচুর মুখি ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন ও চিচিঙ্গার দাম প্রতি কেজি ৯০ টাকা। পটল ও মুলা ৭০ টাকা এবং কাঁচা পেঁপে ৫০ টাকা।
দামের একই ধারা লক্ষ্য করা গেছে বিভিন্ন শাকে। এদিন প্রতি আঁটি লাউ শাক বিক্রি হয়েছে ৫০ টাকায়, পুই শাক ৩০ টাকা, কচুর শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকা, শাপলা ১০ টাকা এবং কলমি শাক ১৫ টাকা প্রতি আঁটিতে বিক্রি হয়েছে। টমেটো প্রতি কেজি ১১০ টাকা ও শসা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। আর কাঁচা মরিচের কজি ২৮০ টাকা।
সবজির দাম এমন বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা লায়েছ আহমদ বলেন, তিন-চার দিন আগে পাইকারি বাজারে দাম কম ছিল। এখন একটু বেড়ে গেছে। তাই তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বাজার মোটামুটি স্থিতিশীল আছে মাছ, মুরগি ও ডিমের দামে। হাঁসের ডিম ১৮০ টাকা ডজন, লেয়ার মুরগির ডিম ১১৫ টাকা ডজন, দেশি মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। আর গরুর মাংস ৬০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হয় ৯০০ টাকা কেজি দরে। পেঁয়াজ আগের মতোই ৯০ থেকে ১০০ টাকা কেজি।
এছাড়া ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৩৫ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৪৫০ টাকা, ফার্মের কক বা সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কাজিরবাজারে বাজারে মাঝারি সাইজের প্রতি কেজি রুই-কাতলা ২২০ থেকে ২৫০ টাকা, আইড় ৬০০, কাচকি ৫০০, শিং ৬৫০ এবং ইলিশ ৭৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

4 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

7 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

7 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 6 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

7 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

4 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

8 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

1
2