editor
প্রকাশিত: 8:23 AM, September 30, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের লাক্কাতুরায় শিশু (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগে ৩যুবক কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো- ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউপির নুরপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে পাবেল আহমদ (২৫), হবিগঞ্জের বাহুবল উপজেলার ওয়ারিতা গ্রামের মোশাহিদ আলীর ছেলে আব্দুল মুতলিব (২২) ও একই উপেজেলার দৌলতপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে রাজন মিয়া (২৫)।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ভিকটিম শিশুর কাছে আসামীরা পানি খেতে চায়। এসময় সে পানি আনতে ঘরে গেলে তারা শিশুর হাত-পা ও মুখ চেপে ধরে লাক্কাতুরা চা বাগানের ২নং টিলায় নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ও অভিযুক্তদের আটকে রাখে। এসময় ধর্ষণ চেষ্টার সাথে জড়িত জহিরুল (২০) নামে আরও একজন পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় ভিকটিম শিশুর মা বাদি হয়ে এয়ারপোর্ট থানার মামলা (নং-৩৯/২০.০৯.২০২০) দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি শাহাদাত হোসেন বলেন, পলাতক আসামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে। বুধবার আটককৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।
5 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
6 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
8 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 8 শনিবার
4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়