editor
প্রকাশিত: 8:35 AM, October 7, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সবজির বাজারে আগুন। এক সপ্তাহের ব্যবধানে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। আলু আর পেপে ছাড়া ৬০/৭০ টাকার নিচে কোন সবজি বাজারে এখন কল্পনাই করা যায়না। বাজারে নেই কোন নজরদারী। ফলে যাচ্ছেতাই ভাবে হু হু করে বাড়ছে সবজির দাম। যেন সবজি বাজার লাগামহীন। যেখানে বেগুন বিক্রয় হচ্ছে ১০০ টাকা প্রতি কেজি। সব ধরনের সবজি কেজি প্রতি পাঁচ থেকে ২০/৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা, ৬০ টাকা মূল্যের কুমড়া বিক্রি হচ্ছে, টমেটো ১০০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকায়। শুধু এসবের মূল্যই বাড়েনি। বেড়েছে সব ধরনের সবজির দাম।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতারা সাথে কথা বলে দেখা গেছে বর্তমান বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০/৪৫টাকা, ঢেড়শ ৬৫/৭০টাকা, বেগুন ৮০/১০০ টাকা, লাউ আকার বেধে ৮০/১০০ টাকা, লতি ৭০/৮০ টাকা, ঝিঙ্গা ৭০/৮০ টাকা, কাকরুল ৮০ টাকা, মুকি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে নগরীর লালবাজার ও ভ্রম্যময়ী বাজার ঘুরে সবজি বাজারের এমন চিত্রই পাওয়া গেছে। দাম এতো বেশি বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা বৃষ্টি ও বন্যার প্রভাব বলে জানিয়েছেন। কতিপয় পাইকারি ব্যবসায়ীরা বন্যার এই সুযোগ কাজে লাগিয়ে সবজির দাম বাড়িয়েছেন। তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।
এছাড়াও ফুলকপি ১০০, বরবটি ৫০/৬০, চিচিংগা ৫০, শিম ৮০/৯০, কাচা মরিচ ৭০, গাজর ৭০, মুলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক প্রতি আঁটি ২০/৩০ টাকা, মুলাশাক ২০/২৫ এবং পুঁইশাক প্রতি আঁটি ১৫/২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব সবজির মূল্য দুই সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কোনটির ৩০ টাকা পর্যন্ত বেশি দরে কেজি প্রতি বিক্রি হচ্ছে।
লালবাজারের সবজি বিক্রেতা সোহেল আহমদ জানান, বেশি দামে কিনে আনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে সবজি পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
ভ্রম্যময়ী বাজারে সবজি ক্রেতা তানভির আহমদ জানান, মাত্র কয়েক দিনের ব্যবধানে সবজির মূল্য প্রায় দ্বিগুন-তিনগুন বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আমরা সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছি।
সরেজমিনে নগরীর বন্দর বাজার, আম্বরখানা, রিকাবী বাজারে দেখা যায়, প্রতিদিনই বাড়ছে প্রত্যেকটি সবজির দাম। এতে করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন পড়েছেন ভীষণ বিপাকে। অতি বৃষ্টি ও হঠাৎ বন্যা চলে আসায় সবজির সংকট তৈরি হয়েছে বলে জানান বিক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন শীতের সবজি বাজারে আসলে দাম নাগালের মধ্যে চলে আসবে।
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রচুর পরিমাণে সবজি থাকলেও দাম আকাশ ছোয়া। নিত্য প্রয়োজনীয় সবজি হিসেবে পরিচিত আলু ও পেপে ছাড়া ৪০ টাকার কম সবজি মিলছে না। সাধারণ ক্রেতারা মনে করছেন বাজারে প্রচুর সবজি আমদানি থাকলেও মজুতদাররা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন।
কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপকালে তারা বলেন, গত এক সপ্তাহ বৃষ্টি ছিল। এরপর হঠাত বন্যা চলে আসায় সবজি সংকট হয়েছে। সবজি কিনতে আসা সালাউদ্দিন আহমদ জানান, ৬০/৭০ টাকার নিচে বাজারে কোন সবজিই নেই। এটা কোন অজুহাত দাম বাড়ানো হয়েছে। সবজি কেনা এখন সাধ্েযর বাইরে চলে যাচ্ছে।
নগরীর বন্দর বাজারে ভ্যানে সবজি বিক্রি করে ব্যবসায়ী আব্দুল আলী। তিনি জানান, আমরা দাম দিয়ে কিনি তাই বিশি দামেই বিক্রি করতে হচ্ছে। এর কারন কি তা আমরা জানিনা।
নগরীর সোবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ী আবুল কালাম জানান, সারাদেশে বৃষ্টির কারণে সিলেটে কাঁচামাল সময় মতো আসতে পারছে না। বেশি দামে কিনে সামান্য লাভ ধরে বিক্রি করা হয়। এতে পাইকারি বাজারে সবজির দর বেড়েছে।
নগরীর আম্বরখানার সবজি ব্যাবসায়ী হাসান আহমদ জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় সবজি বাজারে অনেক অসাধু ব্যবসায়ী দর ইচ্ছে করেই বাড়িয়ে দিচ্ছে। এই গুজবেই এক শ্রেণীর ব্যবসায়ী ফায়াদা হাসিল করেছে বলেই বাজারে পণ্যের দর ঊর্ধ্বমুখী।
6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
2 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
4 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
4 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার
8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 7 এই