editor

প্রকাশিত: 2:16 PM, November 4, 2026

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরীর চালিবন্দরস্থ বসন্ত মেমোরিয়েল স্কুলে গাছের চারা বিতরণসহ শিক্ষার্থীদের মাঝে আর্থিক সচেতনতা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ওপর সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

এনসিসি ব্যাংক পিএলসি, লালদিঘীরপার শাখা ব্যবস্থাপক মো: আরশাদ উল্লাহ খান এর সভাপতিত্বে ও সুমন্ত গুপ্ত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসন্ত মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক বেবী রায়, ব্যাংক কর্মকর্তা মো: রবিউল আলম, পম্পা পাল চৌধুরী, এস এম ফজলে রাব্বি মিঠুন, স্কুলের সহকারি শিক্ষক আছমা আক্তার, সামজিল বেগম, অম্মিতা দত্ত চৌধুরী, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তারা ভবিষ্যতে আর্থিকভাবে আত্মনির্ভরশীল হতে পারবে। সঞ্চয় শুধু টাকা জমানো নয়, এটি শৃঙ্খলা, ধৈর্য ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক তাদের হাতে যদি সঠিক আর্থিক জ্ঞান তুলে দেওয়া যায়, তাহলে দেশও উপকৃত হবে। বক্তারা আরো বলেন, পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচি পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান দেওয়া অত্যন্ত প্রয়োজন। স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচিত হচ্ছে, যা তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয় করার আহ্বান জানান এবং অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের প্রয়োজন মেটানোর গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় ও শিক্ষার্থীদের সঞ্চয়ে আগ্রহী করতে এনসিসি ব্যাংক দেশব্যাপী বৃক্ষরোপণ এবং ছাত্রীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত