editor

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

সিলেটে কমিটি নেই বলে দায় এড়ানো আর কতদিন?

সিলেটে কমিটি নেই বলে দায় এড়ানো আর কতদিন?

8
নিজস্ব প্রতিনিধি:-
বিতর্ক যেন পিছু ছাড়ছে না ছাত্রলীগের। কিছুদিন পরপরই সিলেটে বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তোলপাড় দেশজুড়ে। শুধু ধর্ষণ নয় এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানো, ভাংচুর, হত্যাকাণ্ডের ঘটনাসহ বার বার সমালোচনার জন্মদেয় টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগ।

এক বছর আগে বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দুই শীর্ষ পদে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়েও শৃঙ্খলা ফেরেনি ঐতিহ্যবাহী ছাত্র-সংগঠনটিতে। বরাবরের মতোই উচ্ছৃঙ্খল সংগঠনটির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই কমিটি নেই বলে দায় সারার চেষ্টা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের। তারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ব্যক্তিকে দোষ দিচ্ছেন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন।

5

কিন্তু প্রশ্ন হলো- কমিটি নেই বলে কি দায় এড়ানোর কোনো সুযোগ আছে কেন্দ্রীয় ছাত্রলীগের? সংগঠনটির নেতাকর্মীরা মনে করেন কমিটি না থাকার কারণে অপরাধে জড়াচ্ছে নেতাকর্মীরা। কিন্তু এ নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের তেমন কোনো মাথাব্যথা নেই। গঠনতান্ত্রিকভাবে সংগঠন চলছে না বলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে চলছেন নেতাকর্মীরা।

7

এ ব্যাপারে ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ কমিটি না থাকায় অপকর্মে জড়াচ্ছে নেতাকর্মীরা। গঠনতন্ত্রের সঠিক চর্চা হলে এসব কর্মকাণ্ড অনেকাংশে কমে আসতো বলে তিনি মনে করেন।

7

আর কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন। লাখ লাখ নেতাকর্মী এ সংগঠনের। এ সংগঠনের কেউ কেউ অপরাধে জড়াচ্ছে এটা সত্য। কিন্তু আমরা অপরাধীদের প্রশ্রয় দিচ্ছি না। আমরা প্রত্যেক ঘটনায় সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর ঠাঁই নেই।

সিলেটের ঘটনায় তিনি বলেন, সিলেট এমসি কলেজে গত ১২ বছর আমাদের কমিটি নেই। যারা ধর্ষক তাদের কোনো দল নেই। তারা সমাজের নিকৃষ্টতম প্রাণী। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। কমিটি নেই বলে দায় এড়ানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় ছাত্রলীগের পদধারী কেউ জড়িত থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আমাদের দায় এড়ানোর সুযোগ ছিল না। আমরা মনে করি ধর্ষক ধর্ষকই। তার কোনো দল নেই। রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীকে অপরাধীর মতো বিবেচনা নেয়া উচিত।

6

গণমাধ্যমে আসা সংবাদের বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু চলতি বছরই দু’ডজনের অধিক সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। যেগুলো দেশব্যাপী বেশ আলোচিত ছিল। সর্বশেষ গত ২৫শে সেপ্টেম্বর স্বামীর সঙ্গে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্তরা ছাত্রলীগের নেতাকর্মী বলে গণমাধ্যমে প্রকাশ হয়। যদিও ছাত্রলীগ বলছে গত ১২ বছর ধরে কলেজটিতে ছাত্রলীগের কমিটি নেই। ইতোমধ্যে জেলা পুলিশ ও র‌্যাব-৯ মামলার এজহার নামীয় ৬ আসামীসহ ৮জনকে গ্রেফতার করেছে। ৮ জন আসামী বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। সেই সাথে ধর্ষণের পর হোস্টেল সুপারে বাংলো দখল করে থাকা সাইফুরের কক্ষ থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাইফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। সাইফুর ধর্ষণ মামলারও প্রধান আসামী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে নারী দিবস পালন ও ইফতার মাহফিল

2 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

আর্তমানবতার সেবায় শহীদ জিয়ার আদর্শ লালন করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

4 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

দ্বীনি শিক্ষা প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম: মুফতি এ কে এম মনোওর আলী

8 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

নাসীহা ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী

1 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন আবুল কাহের চৌধুরী শামীম

7 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 1 রবিবার

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

4 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

6 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সিলেট

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

3 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

1
7