editor

প্রকাশিত: 4:54 PM, October 23, 2020

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) র‌্যালি সম্পন্ন

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) র‌্যালি সম্পন্ন

2

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে বিশাল র‌্যালি বের হয়। মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ র‌্যালিটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের সভাপতি মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় সভায় বক্তাগণ বলেন, মহানবী (সাঃ)’র জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (সাঃ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (সাঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ইদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করি। বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছ আনন্দ র‌্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা।
সভায় বক্তব্য রাখেন- ইসলাম উদ্দিন, নিজাম উদ্দিন, মনসুর আহমদ, নিজাম উদ্দিন বাবুল, লিলু মিয়া, তুরু মিয়া, ব্যবসায়ী আব্দুর রহিম খোকন, শাহান মিয়া, কবির শিকদার প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জশনে জুলুছে আনন্দ র‌্যালি চলাকালে হামদ এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন হাফিজ মাওলানা ব্যাংকার গোলাম মোস্তফা মোহন ও মোঃ সিদ্দিক। পরে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের রূহের মাগফেরাত কামনা এবং আক্রান্তদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন জসিম উদ্দিন নুরু। মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আনন্দ র‌্যালি সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

5 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

8 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

6 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
7