editor
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে নির্মাণ সামগ্রীর গুণগত মানের ব্যাপারে আপস করা যাবে না। মনে রাখতে হবে আপনার আজকের স্থাপনা আপনার ভবিষ্যত প্রজন্মের জন্যে আনন্দ অথবা বেদনার কারণ হতে পারে। এই প্রেক্ষাপটে নির্মাণ সামগ্রীতে ‘ডিউকন এডমিক্সচার’-এর ব্যবহার আমাদেরকে আশাবাদী করে তুলেছে। আমরা জানতে পেরেছি ‘ডিউকন এডমিক্সচার’ স্থাপনায় ওয়াটার প্রুফ হিসেবে কাজ করায় পাকা স্থাপনা ড্যাম্প হয় না এবং মরিচা পড়ে না। আমি আশাবাদী ডিউকন আমাদের স্থাপনা জগতে সমৃদ্ধ ও গুণগত মানে টিকে থাকবে।
ডিউকন কনস্ট্রাকশন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘ডিউকন এডমিক্সচার’ সিলেট বিভাগে আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন। গতকাল রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ডিউকন কনস্ট্রাকশন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব বিজনেস কাজী মঞ্জুরুল হাসানের সভাপতিত্বে ও আর.এস.এম সিদ্দিক আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিক চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির বিজনেস কো-অর্ডিনেটর আসাদুজ্জামান রাশেদ, সুরভী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ডিউকন সিলেটের ডিপো পরিবেশক জুবায়ের আহমেদ জাবের, সুনামগঞ্জ ট্রেডিং এর সত্ত্বাধিকারী সুনামগঞ্জ ডিপো পরিবেশক কামাল উদ্দিন নাহিদ। শুরুতে প্রেজেন্টেশন করেন কোম্পানির এস এম নেছার উদ্দিন আহমদ। ইঞ্জিনিয়ার, ঠিকাদার ও ব্যবসায়ীবৃন্দসহ প্রায় ২০০ লোকের সরব উপস্থিতিতে ডিউকন এডমিক্সচারের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
4 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
8 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
8 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
5 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
5 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
6 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য