editor

প্রকাশিত: ৯:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

সিলেটে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটে তরুণদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

4

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত আহবায়ক কমিটি’র উদ্যোগে গত সোমবার সন্ধায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও কেক কেটে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সিলেট জেলা শাখার আহবায়ক শাহেদ খাঁন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী মিজান।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, বর্তমান সরকার দেশটিকে একটি কারাগার বানিয়ে রেখেছে। তারা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ক্ষমতায় থাকতে চায়। সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাদের বাড়িছাড়া করেছে ।
তিনি বলেন, করোনাকালিন সময়ে সরকার মিথ্যা মামলা দিয়ে নেতা কর্মীদের হয়রানি করছে। সিলেটের বালাগঞ্জে ডিজিটাল আইনে মিথ্যা মামলা দিয়ে তারা নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। দেশের কথা চিন্তা না করে তারা কিভাবে ক্ষমতায় থাকবে সেই লক্ষ্যে সরকারের সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের করে রেখেছে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা বর্তমান সরকার শেষ করে দিয়েছে। তিনি ক্ষমতাশীন সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম।
প্রধান বক্তার বক্তব্যে ফরহাদ চৌধুরী শামীম বলেন, সারাদেশে আজ আওয়ামী লুটপাটের তান্ডব চলছে। করোনাকালেও তারা লুটপাটে ব্যস্ত থেকে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশনেত্রীকে অন্যায় ভাবে সাজা দিয়ে ঘরের মধ্যে কারান্তরিন করে রেখেছে। তাই দেশের এই দূঃসময়ে তরুণ দলের প্রত্যেক নেতাকর্মীকে বেগম জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মহানগর বিএনপির সদস্য ও ২৫নং ওয়ার্ড সভাপতি মোতাহির আলী মাখন, মহানগর বিএনপির সদস্য ও ২৬নং ওয়ার্ড সভাপতি আখতার রশীদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য ও সাউথ সুরমা ন্যাশনালিষ্ট ফোরামের সদস্য সচিব কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম রুহেল, ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদল নেতা ইমরানুল ইসলাম জাসিম, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিব, রাসেল আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ মিনহাজ।
সিলেট জেলা তরুণদলের সদস্য সচিব সাদেক আহমেদ ও মহানগর তরুণ দলের আহবায়ক নুরুল আমীন এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক মালেক, হাসান মাহমুদ মাসুম, শাহজাহান আহমদ, নিজাম উদ্দিন, মহানগর তরুণদলের সদস্য সচিব নুরুল ইসলাম রুহুল, মহানগর যুগ্ন আহবায়ক মোঃ শাহাদাত খান,তোফায়েল আহমেদ তুহিন,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক, জেলা ও মহানগর তরুল দলের রাসেল আহমদ, শাহিন আহমদ, হাবিব আহমেদ, কবির আহমেদ, আব্দুল হাদি, মুর্শেদ আহমদ, রুনু আহমদ, জাবেদ আহমদ, তারেক মনোয়ার, সুফিয়ান খান, কদম আলী, নজরুল ইসলাম, এনাম আহমদ রাজ, শরীফ আহমদ চৌধুরী, তানভীর আহমদ, জাহেদ আহমদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী, রুহুল আমিন, আমির আহমদ, আবদুল মুহিত মুকুল,আলম রহমান, মামুন আহমদ, আনসার আহমেদ, জাকির হোসেন হিমেল, সিদ্দিক আহমদ, আব্দুর রহমান মিফতা, রুয়েল আহমেদ, জুয়েল রানা, লিজন আহমদ, বাপ্পি আহমেদ, দুলন আহমেদ, ইব্রাহিম আহমদ মনির, হৃদয়, টিপু,আলামিন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তরুণদল নেতা আব্দুল আহাদ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে তরুণ দলের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এবং সদ্য নির্বাচিত স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীমকে ফুলের শুভেচ্ছা জানান।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

7 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

1 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

3 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

8 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

5 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

4 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

6 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
3