editor
প্রকাশিত: 12:07 PM, September 27, 2020
দৈনিক সিলেটের সময়:-
এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসএমপি কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ।
এসময় সকল দোষীদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালানো এবং ভিকটিমকে আইনি সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সিলেটে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশের উপস্থিত কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয়- সিটি করপোরেশন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে বখাটেপনা, ইভটিজিং ও ধর্ষণসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এখন থেকে নিয়মিত সিসিক ও পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। অভিযানে নেতৃত্ব দেবেন সিসিকের নির্ধারিত ম্যাজিস্ট্রেট।
বিষয়গুলো দৈনিক সিলেটের সময়কে জানিয়েছেন সিসিক’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন।
বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিসিকের পুরুষ-মহিলা কাউন্সিলর এবং সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের