admin
প্রকাশিত: 5:31 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদের সামনে সিএনজি অটোরিকশা রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চালক। কিন্তু নামাজ শেষে আর গাড়িটি পাননি। ঘটনাটি গত বছরের ১৮ ডিসেম্বর দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে ঘটে।
ঘটনার ২৪ দিন পর অবশেষে গতকাল মঙ্গলবার সেই গাড়ি চুরির মামলার দুই আসামিকে করতে সক্ষম হয়েছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এছাড়াও উদ্ধার করা হয় গাড়িটি।
পুলিশ জানায়, গত ১৮ ডিসেম্বর সিএনজি অটোরিকশা চালক দুলাল মিয়া (৪০) দক্ষিণ সুরমা থানাধীন বেটুয়ারমুখ জামে মসজিদের সামনে তার গাড়িটি রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে ঢুকেন। গাড়িটি নাম্বার প্লেটবিহীন ছিলো। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দুলাল আর গাড়িটি পাননি।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় গাড়ির মালিক মো. শরীফ আলীর (৩০) দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলা (নং-০৯) রুজু হয়।
ঘটনার ২৪ দিন পর অবশেষে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন ৮নং কান্দিরগাঁও ইউনিয়নের জাঙ্গাইল পয়েন্টের পাশের আলীম পেইন্টিং ওয়ার্কশপ থেকে সেই সিএনজি অটোরিকশা গাড়িটি উদ্ধার করে পুলিশ।
এসময় রুমন আহমদ (২০) নামের একজনকে আটক করা হয়। রুমন দক্ষিণ সুরমা উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মো. সালিক আহমদের ছেলে।
রুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আলীম পেইন্টিং ওয়ার্কশপের মালিক মো. আমির হোসেন (২২) ওই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশকে জানায়।
রুমনের দেয়া সেই তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে আমির হোসনকেও গ্রেফতার করে পুলিশ। আমির সিলেটের জালালাবাদ থানার পশ্চিম জাঙ্গাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
আটক রুমন ও আমিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
7 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
5 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
8 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
2 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার
5 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই