editor
প্রকাশিত: 11:51 AM, November 5, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট পুলিশ লাইন্সে এবার বহুতল ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। পুলিশের আবসন ব্যবস্থার দুর্ভোগ কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সেই সাথে কাজ দ্রুত শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানও নিয়োগ দেয়া হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ বহুতল ভবনের ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকা। ভবনটি সিলেট জেলা পুলিশ লাইন্সে নির্মাণ করা হবে।
পুলিশের জন্য আবাসিক ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগে সায় দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য আটটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের চারটি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুইটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি করে প্রস্তাবনা ছিল।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল জানান, ‘বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের একটি লটের আওতায় সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় ৫৫ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৭০ টাকায় একটি আবাসিক ভবন নির্মাণে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্সকে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্যাকেজের আওতায় ১৫ তলা আবাসিক ভবন, প্রতি তলায় ৬৫০ বর্গফুটের ১২টি ইউনিট, অভ্যন্তরীণ স্যানিটারি ও বৈদ্যুতিকরণ, ভূ-গর্ভস্থ জলাধার, গভীর নলকূপ, পাম্প মোটর, রাস্তা, কম্পাউন্ড ড্রেন ও পিএবিএক্স সিস্টেম নির্মাণ করা হবে।
প্যাকেজের আওতায় দুইটি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন, চারটি ইউনিটের প্রতিটি ২২০০ বর্গফুট এবং দুইটি ফ্লোরে দুইটি ডুপ্লেক্সসহ ৪৮টি ফ্ল্যাট, অভ্যন্তরীণ রাস্তা বা পেভমেন্ট, গেটসহ সীমানা প্রাচীর, কম্পাউন্ড ড্রেন এবং গার্ড শেড নির্মাণ করা হবে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়