editor
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :-
এ দেশে রাজনীতি এখন একতরফা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারি। তিনি বলেছেন, দেশে আজ ভোটার অধিকার নেই। আমরা চাই সেই অধিকার ফিরিয়ে দিতে। তিনি জানান, সারা দেশে কমিটি গঠনের লক্ষে সিলেট থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি। আগামী জাতীয় সংসদকে সামনে রেখে ওই কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়। আগামী নির্বাচনে ৩শ আসনে প্রার্থী দেওয়ার লক্ষে কাজও শুরু হয়েছে। গতকাল গতকাল শুক্রবার বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মো. বাবুল সরদার চাখারি।
তিনি শনিবার সিলেট মহানগর সম্মেলন সফলের জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন, ইতোমধ্যে দেশের ১৮টি জেলায় কমিটি করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে সবকটি জেলা ও মহানগর এবং উপজেলা কমিটি করা হবে। মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসের উপর দাড়িয়ে আমরা দেশ বিনির্মাণ করতে চাই। দেশটা একটা জায়গায় দাড় করাতে বিপিপি কাজ করছে বলে জানান বাবুল চাখারি।
কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সিদ্দিকুর রহমানের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন, মহাসচিব জাফরুল্লাহ চৌধুরী, দলের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম খান রন, আতিকুর রহমান আতিক, নাজমা আক্তার, ভাইসপ্রেসিডেন্ট মাহফুজা বেগম, রুজি আক্তার মনি, যুগ্ম মহাসচিব আফতার উদ্দিন, সিলেটের সমন্বয়ক তালুকদার মকবুল হোসেন, মহানগর সভাপতি এমএ সালাম প্রমুখ।
6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
8 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
3 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
5 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
1 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত