editor
প্রকাশিত: 5:37 PM, September 14, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের প্রতি অনাস্থা প্রকাশ করে তাঁর সকল আদালত ‘চিরস্থায়ী’ বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা আইনজীবি সমিতি। আজ গতকাল সোমবার দুপুরে আইনজীবি সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।
বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম ফয়েজ।
এর আগে গত বৃহস্পতিবার এক আইনজীবির জামিন আবেদন গ্রহণ না করায় আইনজীবি সমিতির নেতৃবৃন্দ তাৎক্ষণিক সভা ডেকে রোবাবর (গতকাল) পর্যন্ত বিচারক আব্দুর রহিমের আদালত বর্জনের ঘোষণা দেন। ওইদিন তারা বলেন, গতকাল সোমবারের সভা শেষে চূড়ান্ত ঘোষণা আসবে।
বৃহস্পতিবার এটিএম ফয়েজ জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি আইনজীবি সালেহ আহমদ। তার মামলার ধার্য তারিখ ছিলো আগামী নভেম্বর মাসে। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন।
এসময় সালেহ আহমদের পক্ষে আইনজীবি সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবিরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজি না হওয়ায় আইজীজিদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা তাৎক্ষণিক সভা ডাকেন। এ সভা থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের বিচারিক সকল আদালত বর্জনের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে, আজ আবারও এ বিষয়ে বৈঠকে বসেন জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ। বৈঠকে বিচারক আব্দুর রহিমের আদালত স্থায়ীভাবে বর্জনের ঘোষণা দেন আইনজীবিরা।
তবে শুধু আব্দুর রহিম ছাড়া বাকি সব বিচারকের আদালতে জনসাধারণকে আইনি সহায়তা দিতে তাদের কোনো আপত্তি বলে জানান সমিতির সভাপতি এটিএম ফয়েজ।
8 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
2 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
5 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
3 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 5