editor
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটে দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিপুল পরিমাণ টাকা চাঁদা তুলতো তারা তিনজন। সেই সঙ্গে করতো মাদকের কারবারও। তবে শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও হতে হয়েছে র্যাবের হাতে।
আটক তিনজন হচ্ছেন জাকির, জিয়ারত ও লাভলু। তারা তিনজনেরই বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তাদেরকে গতকাল বুধবার (২ ডিসেম্বর) সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আনসার আলী খানের ছেলে জাকির হোসেন (৫২) ও জিয়াউল খান জিয়ারত (৪৩) এবং একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ লাভলু (৩৬) দীর্ঘদিন ধরে জাফলং, গোয়াইনঘাট এবং কোম্পানিগন্ঞ্জ এলাকায় র্যাবের নাম করে চাঁদাবাজি করে আসছিল। তারা নিজেদেরকে র্যাবের নিয়োজিত লোক এবং চাঁদার সিংহভাগই র্যাব-৯-কে প্রদান করা হয় বলে দাবি করতো। একই সঙ্গে তারা মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিলো।
এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত (২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে র্যাব ৯ এর একটি দল সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এ তিনজকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল অফিসার্স চয়েস, ৬ বোতল বিয়ার ও মাদক পরিবহনের একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে র্যাবের কথা বলে বিভিন্নজনের থেকে বিপুল অংকের টাকা চাঁদা তুলে আসছে বলে স্বীকার করে।
জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
S/H -( Sultana -3)
1 সিটি করপোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকার। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সিলেট,
3 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
2 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
6 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
3 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
4 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 3 রবিবার
1 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 7 রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায়