editor
প্রকাশিত: 6:01 PM, February 10, 2022
সিলেটে :
সিলেটে ডিবি পুলিশ পরিচয় দানকারী এক প্রতারককে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. শামীম মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে। তিনি টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শামীমকে ইসলামপুর মেজরটিলার ‘এ অ্যান্ড এ এ্যাসোসিয়েটস পেট্রোলপাম্প’র সামনে থেকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। এসময় তার কাছ থেকে ওয়াকিটকি সেট১টি, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র ১টি, বাংলাদেশ ব্যাংকের কার্ড ১টি, ইষ্ট্রার্ন ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, প্রাইম ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, স্বর্ণের কয়েন ১টি, স্বর্ণের নাকফুল ১টি, চাবি ১৬টি, ছুরি ৩টি ও রুপার লকেট ১টি জব্দ করে র্যাব।
শামীম ওয়াকিটকি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রর্দশন করে নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাত করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন। গ্রেফতারের পর শামীমকে শাহপরাণ থানায় হস্তান্তর করে র্যাব।
8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
2 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
8 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
5 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট