editor
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল ৪টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ মেঘবাড়ি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহ-সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আ ন ম ইয়াহইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাবীবুর রহমান চৌধুরী শুধুমাত্র শিক্ষাদানেই নয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।” সভাপতির বক্তব্যে লিটন আহমদ জুম্মান তাঁকে একজন আদর্শ শিক্ষাবিদ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাতা পরিচালক মো. হাবীবুর রহমান চৌধুরী বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। আমরা শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজের কল্যাণে নিজেকে প্রস্তুত করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাবাজ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আসাদুজ্জামান আব্দুল্লাহ সামী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, আবিদুল হক চৌধুরী রাজু, আইটি সম্পাদক হৃদয় আহমদ এবং প্রচার সম্পাদক শাহরিয়ার নাজিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শিরিন, মহিলা সাংগঠনিক সম্পাদিকা সুরমা আক্তার নাইমা এবং সমাজকল্যাণ সম্পাদক সানজিদা খানম সামিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল এবং জনাব হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
4 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
3 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
2 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
5 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।