editor

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

সিলেটে ১৫ তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে: পরাষ্ট্রমন্ত্রী

সিলেটে ১৫ তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে: পরাষ্ট্রমন্ত্রী

1

ডেস্ক রিপোর্ট
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, সিলেটে ১৫ তলা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালে হৃদরোগ, ক্যান্সার এবং কিডনী রোগের চিকিৎসার জন্য আলাদা আলাদা ইউনিট থাকবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘পররাষ্ট্রমন্ত্রীর সিলেট অফিসের’ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সিলেটে চিকিৎসা সেবার জন্য আরো হাসপাতাল নির্মাণ করা দরকার। সে লক্ষে সিলেটে ১২৮টি হেলথ কমপ্লেক্স নির্মাণ করা হবে। ২৫০ শয্যার হাসপাতালের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সিলেট ওসমানী বিমানবন্দর আর্ন্তজাতিক মানের হচ্ছে। ইতোমধ্যে সিলেট-লন্ডন সরাসরি বিমানের ফ্লাইট শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, ওসমানী বিমানবন্দর বাদাঘাট ৪ লেন সড়ক নির্মাণের বাধা দূর হয়েছে। ঢাকা সিলেট ৬ লেনে সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টার এবং সহযোগিতায় আমরা একে একে সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করবো। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেনবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ২৬ নং ওয়ার্ড সিটি কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন,৮ নং ওয়ার্ড সিটি কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস।
উপস্থিত ছিলেন এনএসআই সিলেট বিভাগের প্রধান মোকাব্বির হোসেন,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রাজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, । সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কান্দিগাও ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়া, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শামসুল ইসলাম, কবি মুহিত চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, পররাষ্ট্রমন্ত্রীর স্টাফ রুবেল আহমেদ সহ সদর উপজেলা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

4 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

4 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

2 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

5 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

5 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

2 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

8 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

5 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
4