editor
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের সুরমা গেইট এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় র্যাব গ্রেফতারকৃদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার (৩ নভেম্বর) র্যাবের কমান্ডিং অফিসার লেফ্যটান্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে উপ অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চশই গ্রামের মৃত শাহজাহান ফকির মিয়ার ছেলে রেজাউল করিম (৩৬), গোয়াইনঘাট থানাধীন জাফলং গ্রামের শাহ আলমের ছেলে স্বপন আহমদ (২১) ও একই থানাধীন ছৈলাখাল গ্রামের আব্দুল জলিলের মাসুম আহমদ (২৩)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৩ চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এসময় দুটি গাড়িও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে র্যাব।
4 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
2 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
5 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
4 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
2 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
6 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
8 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক