editor

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

সিলেট কেন্দ্রীয় কারাগারে ডিউটি বন্টনের পদ বাগিয়ে নিতে মাদকাসক্ত কারারক্ষী জাকিরের তদবীর

সিলেট কেন্দ্রীয় কারাগারে ডিউটি বন্টনের পদ বাগিয়ে নিতে মাদকাসক্ত কারারক্ষী জাকিরের তদবীর

8

নিজস্ব প্রতিবেদক
সিলেট কেন্দ্রীয় কারাগার কারারক্ষী জাকিরের কাছে জিম্মি হয়ে পড়েছে। কারারক্ষীদের ছুটি মধুর, ডিউটি বন্টন,আসামী জামিনসহ কারা অভ্যন্তরে ইয়াবা সহ মাদকদ্রব্যের অনুপ্রবেশ হচ্ছে তারই গড়ে ভােলা কারারক্ষীদের সিন্ডিকেটের ছত্রছায়ায়।
অনুসন্ধানে জানা গেছে , সিলেট কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকির (নং- ২১৭৬৫) বেশ কয়েকজন কারারক্ষীকে নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। জাকিরের এই সিন্ডিকেটে থাকা কারারক্ষীদের মধ্যে ও কারারক্ষী নং- ২২১৭৬ আতাউর সংস্থাপন শাখায় রয়েছেন। সংস্থাপন শাখায় দায়িত্বরত কারারক্ষী অন্যান্য সাধারণ কারারক্ষীদের ছুটি মহুরের কাজে নিয়োজিত। ওই কারারক্ষী সাধারণ কারারক্ষীলের ছুটির জন্য হাজার টাকার নিচে ছুটি মঞ্জুর করেন না। কারা অভ্যন্তরে মরণনেশা ইয়াবাসহ মাদকদ্রব্যের অনুপ্রবেশ করছে বিভিন্ন কৌশলে। এর নেপথ্যে কারারক্ষী জাকির সিন্ডিকেট কলকাঠি। ফলে সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্জত মাদকদ্রব্যের আখড়ায় পরিনত হয়েছে ।
কারারক্ষী জাকির সিন্ডিকেটে জড়িত রয়েছেন কারারক্ষী আতাউর (নং- ২২১৭৬) ও রিপন দাস (নং- ২২১৮৭)- সিন্ডিকেট সদস্যদের মধ্যে কারারক্ষী আতাউর সিলেট কেন্দ্রীয় কায়সারের কারারক্ষীদের বিভিন্ন শাখায় নিয়ােগ দিতে গিয়ে মােটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
কারারক্ষী জাকির সম্পর্কে আরও জানা গেছে যে , এই জাকির এর আগে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিভাগীয় মামলা ও লঘুদন্ড নিয়ে রংপুর কারাগারে প্রশাসনিক বদলী হয়েছিলেন । তার ওপরে ৪ টি বিভাগীয় মামলা সহ ৬ টি লঘুদন্ড রয়েছে । সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার মাসুদ পারভেজ মঈনকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী প্রমােদ কক শারিরীক ভাবে আঘাত করার সুনির্দিষ্ট অভিযােগের প্রেক্ষিতে কারারক্ষী জাকিরকে প্রশাসনিক করিণে রংপুর কারাগারে বদলী করা হয়েছিল। রংপুর কারাগারে বদলীপ্রাপ্ত হওয়ার পরও অজ্ঞাত কারণে পুনরায় সিলেট কেন্দ্রীয় কারাগারে ফিরে আসতে সক্ষম হন। সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার মাসুদ পারভেজ মঈনের সময়কালে জাকির সম্পর্কে এমন নজিরও ছিল পূর্বে লাইছ থাকা কালে – মহিলা কারারক্ষীদের সরাসরি কু – প্রস্তাব দিতেন তিনি । কারারক্ষী জাকির নিজেও একজন নিয়মিত মাদকসেবী ।
এছাড়াও বর্তমান সময়ের বহুল আলোচিত রায়হান হত্যার ঘটনায় অভিযুক্ত বন্দর বাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবর ভূঁইয়ার সাথে কারারক্ষী জাকির ও আতাউরের যোগসাজস ছিল মর্মে জানা যায়। এসআই আকবর আসামী ধরার পর তাদের সাথে যোগাগাযোগ করে টাকা পয়সার বিভিন্ন লেনদেন করতেন। অনেক আসামীদের জেলের অভ্যন্তরে বিভিন্ন ভাবে কষ্টে ও হয়রানির মধ্যে রাখার জন্য আর্থিক লেনদেন হতো। বর্তমানে শুনা যাচ্ছে কারারক্ষী জাকির কারা অভ্যন্তরে টুপাইস কামাইয়ের লক্ষ্যে “ লাইছ ” (ডিউটি বন্টন শাখা) পদের জন্য জোড় চেষ্টা তদবীর করছেন ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

6 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

1 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

1 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

8 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

4 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

1 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
6