admin
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) তফসিলে ঘোষনা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, সহকারী নির্বাচন কমিশনার জাহান জেব ইবনে খালেদ ও কাজী আরিফুল হাসান আরিফ। তফসিল অনুযায়ী আজ সোমবার থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা হবে। মনোনয়ন পত্র বাচাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশের তারিখ বুধবার (৯ ডিসেম্বর), বৈধ প্রার্থী তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা, মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টা, নির্বাচন অনুষ্টিত হবে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
সমিতি কর্তৃক ২৩ নভেম্বর প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ২০২১ সনের নির্বাচন অনুষ্টিত হবে। প্রত্যেক পদের জন্য মনোনয়ন ফরম ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।
6 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা
2 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার
8 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 5 রবিবার (৭
8 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড
8 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন
1 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা
6 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান
1 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ