admin

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

সিলেট নগরীর  শ্রী শ্রী মহাপ্রভূ মন্ডপে মণিপুরী মহারাস নৃত্য

সিলেট নগরীর  শ্রী শ্রী মহাপ্রভূ মন্ডপে মণিপুরী মহারাস নৃত্য

3

নিজস্ব প্রতিবেদক

5

মহারাস লীলা মনিপুরী সম্প্রদায়ের আড়ম্বরপূর্ন্য অনুষ্টানের অন্যতম। সোমবার রাতে নগরীর মির্জাজাঙ্গালস্থ মনিপুরী রাজবাড়ি শ্রী শ্রী মহাপ্রভূ মন্ডপে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি(বামছাস) কেন্দ্রীয় কমিটি ও একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস(এমকা),সিলেট এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মহারাসলীলার অংশ বিশেষ পরিবেশন ও মনিপুরী ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী একটি অংশ খুবাক ঈশৈ বা নুপী-পালা অনুষ্টিত হয়। মধ্যরাত পর্যন্ত চরা এ মহারাস লীলা ও সাংস্কৃতিক অনুষ্টানের পূর্বে মণিপুরী নৃত্য দিবস”- নির্ধারন ও রাস পূর্ণিমা উপলক্ষে এক সেমিনার অনুষ্টিত হয়।
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি(বামছাস) কেন্দ্রীয় কমিটি ও একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস(এমকা),সিলেট আয়োজিত- “সেমিনার ও রাসোৎসব-২০২০” বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন নাট্যজন ও সমাজসেবক এম.উত্তম সিংহ রতন । স্বাগত বক্তব্য রাখেন এমকা.সিলেটের সভাপতি ও “সেমিনার ও রাসোৎসব-২০২০” উদযাপন কমিটির আহ্বায়ক দিগেন সিংহ। সেমিনারে মনিপুরী সাহিত্য পরিষদ ত্রিপুরার জেনারেল সেক্রেটারী এল.বীরমঙ্গল সিংহ এর লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্টস(এমকা), সাধারণ সম্পাদক নৃত্য প্রশিক্ষক শান্তনা দেবী, আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক মনোজ বিকাশ দেবরায়, শিক্ষাবিদ ও গবেষক মিহির কান্তি চৌধুরী, গবেষক ও দৈনিক যুগভেরী পত্রিকার সম্পাদক অপূর্ব শর্মা, কবি ও প্রাবন্ধিক অহৈবম রনজিত, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল. নন্দলাল সিংহ। অনুষ্টানে সেমিনার ও রাসোৎসব-২০২০” উপলক্ষে প্রকাশিত স্মারক সংকলন “রাস”-এর মোড়ক উন্মোচন করেন আলোচকবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বামছাস-এর উপদেষ্টা কে.এইচ. বিরেন সিংহ, সমাজসেবক কে এইচ সমরেন্দ্র সিংহ ও বামছাস-এর ইমা.বাংলাদেশের সেক্রেটারী জেনারেল থেঙুজম হিরন্ময় সিংহ হিরন। সমগ্র অনুষ্টান যৌথভাবে পরিচালনা করেন এল,লেকৌন দেবী যুথিকা ও বাংলাদেশ মনিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর সাধারন সম্পাদক এস কেশব সিংহ। দুই পর্বে অনুষ্ঠান অনুষ্টিত হয় প্রথম পর্বে সেমিনার ও দ্বিতীয়পর্বে মহারাসলীলা সহ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করে ফানজৌবম্ ভাগ্য সিংহ, দিবা সিংহা, ওয়াই, সানি ও রুদ্র সিংহ, তবলায় সহযোগীতা করেন এল.সুকমল সিংহ শায়ন। সাংস্কৃতিক অনুষ্টান উপস্থাপনা করেন বামছাস-সিলেট সাংস্কৃতিক সম্পাদক রনিক সিংহ।
সমগ্র অনুষ্টানে সার্বিকভাবে সহযোগীতা করেন প্রধান পৃষ্টপোষক আমেরিকা প্রবাসী বামছাস- উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।
সেমিনারে বক্তারা বলেন বাঙালী জাতিসত্তার পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু নৃতাত্বিক জনগোষ্ঠীর অন্যতম মনিপুরী। কৃষ্টি সংস্কৃতির গেীরবময় ঐতিহ্যে লালিত বাঙালি সংস্কৃতির ধারায় মিশে আছে স্বতন্ত্র ভাষা ও কৃষ্টি ও আচরিত। ধর্মীয় ও সামাজিক মনোরঞ্জনের দৃষ্টিকোণ থেকে মণিপুরী সমাজের মণিপুরী সংস্কৃতির একটি অন্যন্য সংযোজন ১৭৭৯ সালে মহারাজ ভাগ্যচন্দ্র প্রবর্তিত মণিপুরী মহারাস নৃত্য। এটা কোন সাধারন নৃত্য নয় রাসনৃত্য অন্তর আত্বার দিকে ধাবিত করে। গেীড়ীয় বৈঞ্চব ধর্মে বিশ্বাসী প্রত্যেক মণিপুরী ধর্মীয় আবহে মন্দিরে অনুষ্ঠিত মহারাসকে শ্রদ্ধাভরে উপভোগ করেন। তাই মহারাসে অংশগ্রহনকালীন সকল অংশগ্রহনকারীকে সাধারণ মানুষ হিসেবে না ভেবে ভগবান শ্রীকৃঞ্চ, শ্রীমতি রাধিকা এবং গোপী ঞ্জানে ভক্তরা মহারাস লীলার রস আস্বাদন করেন।
বক্তারা বলেন, জাতি হিসাবে কোন দিবস এককভাবে সিন্ধান্ত দেয়া ঠিক নয় । মনিপুরী নৃত্য বিশ^ সংস্কৃতির অনন্য একটি সাংস্কৃতিক উপাদান। মনিপুরী জনগোষ্টী নৃত্যকে পরম শ্রদ্বার সাথে চর্চা করে থাকে ১৭৭৯ সালে মহারাজ ভাগ্যচন্দ্র মনিপুরী রাসনৃত্যের সূচনা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে নৃত্যকে বিশ^সভায় তুলে ধরেছেন তাই মনিপুরী নৃত্য দিবস ঘোষনায় মনিপুরের বিশিষ্টজন সহ সকলের সম্মিলিতভাবে নির্ধারন সমীচিন হবে।

5

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

3 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

3 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

6 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

6 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

4 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
2