admin

প্রকাশিত: 5:25 PM, December 8, 2020

সিলেট প্রেসক্লাবে মুজাহিদ কমিটির সংবাদ সম্মেলন

সিলেট প্রেসক্লাবে মুজাহিদ কমিটির সংবাদ সম্মেলন

ইসলামী কর্মকান্ডে বাধা প্রদান করা
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে আলিয়া মাদরাসা মাঠে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল প্রশাসনের নিষেধাজ্ঞার কারনে এবার অনুষ্ঠিত হচ্ছেনা বলে জানিয়েছেন আয়োজকরা। তারা অভিযোগ করে বলেছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ১ ডিসেম্বর লিখিত অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করলে ও ৬ ডিসেম্বর হঠাৎ করে প্রশাসন মাহফিল বন্ধের নির্শেদ দেন। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সিলেট বিভাগীয় শাখার সভাপতি প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সমাজ সেবা মন্ত্রণালয়ের নিবন্ধিত একটি ধর্মীয় ও সামাজিক সংগঠন। মরহুম মাওলানা সৈয়দ ইসহাক (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ মুজাহিদ কমিটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি দেশব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করে সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট এর উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবছর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়ে থাকে। এ বছর ১০, ১১ এবং ১২ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে ৩দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে ১ ডিসেম্বর লিখিত অনুমতি নিয়ে ওয়াজ মাহফিল সফলের লক্ষ্যে প্রচার-প্রচারণা, পোস্টার, লিফলেট, ব্যানার, তোরন, মাইকিং এবং অতিথিবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রস্তুতিমুলক কার্যক্রমে কয়েক লক্ষাধিক টাকা ইতোমধ্যে ব্যয় করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এমতাবস্থায় ৬ ডিসেম্বর সিলেটের পুলিশ কমিশনার অফিসের পক্ষ থেকে ওয়াজ মাহফিলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়। তবুও আমরা মাহফিল আয়োজনের ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে ডাঃ মোয়াজ্জেম বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের জয়বাংলা স্লোগান দিয়ে কিছু যুবক আলিয়া মাদ্রাসা মাঠ এর মাহফিল প্রচারে জন্য তৈরিকৃত চৌহাট্টা পয়েন্টের তোরন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সুবিদবাজার পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় আমাদের ওয়াজ মাহফিলের প্রচার মাইকিংয়ের গাড়িতে হামলা এবং চালককে মারধর করে। আমরা উক্ত বিষয়ে প্রশাসনের উর্ধ্বতন মহলের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু সিলেটের পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা
গ্রহণ না করে উল্টো নিরাপত্তার অজুহাতে আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করার নির্দেশ দেন। ৯২ ভাগ মুসলমানের একটি দেশে ইসলামী কর্মকান্ডে বাধা প্রদান করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সামিল। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের এমন ইসলাম বিরোধী কর্মকান্ডের তীব্র নিন্দা জানান তারা। সেই সাথে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলহাজ¦ ইসহাক আহমদ, সদস্য আলহাজ¦ নজির আহমদ, ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সহ বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন