editor
প্রকাশিত: 4:07 PM, November 1, 2026
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার বিবৃতিতে জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার আহ্বায়ক শেখ কবির আহমদ এবং সদস্য সচিব আপ্তাব আহমদ এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফাহিম আহমদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, কাপুরুষোচিত ও নিন্দনীয়। সিলেটের শান্ত পরিবেশকে বিনষ্ট করার উদ্দেশ্যে একটি চিহ্নিত মহল এই জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা চালিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে সংগঠনকে দুর্বল করা যাবে না। অতি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে সিলেট মহানগর জিয়া শিশু-কিশোর সংগঠন সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আহত ফাহিম আহমদের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেন।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত