admin
প্রকাশিত: 5:56 PM, October 29, 2025
সিলেট মহানগর ১১ নং ওয়ার্ড মহিলাদলের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল (২৮ অক্টোবর ২০২৫)। নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি খালেদা আক্তার, সাধারণ সম্পাদক কাজি আমাল রিতা এবং সাংগঠনিক সম্পাদক মুন্নি বেগম।
কমিটি ঘোষণার পর থেকেই ১১ নং ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—এই কমিটির মাধ্যমে ১১ নং ওয়ার্ডে মহিলা দলের সংগঠন আরও শক্তিশালী হবে।
নবনির্বাচিত সভাপতি খালেদা আক্তার বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে মহিলা দলের অবস্থান আরও সুসংহত করবো এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো।”
সাধারণ সম্পাদক কাজি আমাল রিতা বলেন, “নারীর ক্ষমতায়ন ও সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা হবে আমাদের অগ্রাধিকার।”
সাংগঠনিক সম্পাদক মুন্নি বেগম বলেন, “আমরা নারীদের উন্নয়ন, শিক্ষা ও অধিকার রক্ষায় কাজ করব এবং ১১ নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দেব।”
নেতাকর্মীদের মতে, এই নতুন কমিটি সিলেট মহানগর ১১ নং ওয়ার্ড মহিলা দলের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনী গতিশীলতা সৃষ্টি করবে।
1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
7 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার
4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায়