editor
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে সোনালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা বোর্ড ভবনে অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে সচিব ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল আহমদ ও সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার’স অফিস সিলেটের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) বাবুল মোঃ আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিলেটের ডিজিএম মোহাম্মদ এমরান উল্লাহ, দরগাহ গেইট কর্পোরেট শাখার এজিএম হিমাংশু আচার্য্য, সিলেট কর্পোরেট শাখার এজিএম আবুল ফজল, সিলেট সিটি কর্পোরেশন শাখার ম্যানেজার হানিফ মোঃ সালাহউদ্দিন, মেডিকেল কলেজ শাখার ম্যানেজার শাহরিয়ার আহমেদ সজীব, শাবিপ্রবি শাখার ম্যানেজার দিগবিজয় দত্ত, স্টেশন রোড শাখার ম্যানেজার এটিএম ইকবাল হোসেন, শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ কবির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ড সোনালি ব্যাংক লিমিটেডের উপশাখার ইনচার্জ রিপন চন্দ্র ধর সহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ সোনালী ব্যাংক লিমিটেডের শিক্ষা বোর্ড উপশাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল আহমদ বলেছেন, শিক্ষা বোর্ডের সাথে সোনালী ব্যংকের অতীতে ভালো সম্পর্ক ছিলো। সিলেট শিক্ষা বোর্ডে সোনালী ব্যাংকের উপশাখা খোলার মাধ্যমে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। তিনি বলেন, সোনালী ব্যাংকের কর্মকর্তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সোনালী ফলস সর্বত্র ছড়িয়ে দিচ্ছেন। এই ব্যাংকের মাধ্যমে সেবা গ্রহীতারা উন্নত সেবা পাওয়ার মাধ্যমে সোনালী ব্যাংকের সুনাম আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ
4 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স
2 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি
4 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল
6 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান
6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত
2 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে