editor

প্রকাশিত: 6:04 PM, November 4, 2026

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিলেট জেলা রেজিস্ট্রার (ডিআর) মো. জহুরুল ইসলামের দ্বিতীয় তলার কক্ষে এ ঘটনা ঘটে। এতে বিরক্ত হয়ে যোগদান না করেই রাতেই ঢাকায় প্রশিক্ষণে চলে যান নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদের। আগামী রোববার তিনি সিলেটে যোগদান করবেন বলে জানা গেছে।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে নতুন সদর সাব-রেজিস্ট্রার আব্দুল কাদের অফিস পরিদর্শনে আসেন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে সিলেটে বদলি হয়ে এসেছেন। তাঁর যোগদানের তারিখ আগামী রোববার। তবে কাউকে না জানিয়ে তিনি পদায়ন করা কর্মস্থল পরিদর্শনে আসেন। উদ্দেশ্য ছিল, যোগদানের আগে অফিসের খোঁজখবর নেওয়া।

সদর সাব-রেজিস্ট্রারের কক্ষে না বসে তিনি দ্বিতীয় তলায় জেলা রেজিস্ট্রারের কক্ষে যান। সেখানে জেলা রেজিস্ট্রার জহুরুল ইসলামের সঙ্গে পরিচিতিমূলক আলাপে ব্যস্ত ছিলেন। এ সময় সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ লোকমান সেখানে প্রবেশ করেন। তিনি নতুন সাব-রেজিস্ট্রারকে কাউকে না জানিয়ে আসার কারণ জানতে চান। এতে বিরক্ত হয়ে নতুন সাব-রেজিস্ট্রার তাঁকে কথা না বাড়িয়ে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

লোকমান বের হয়ে ঘটনাটি সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির আহ্বায়ক ফরিদুর রহমানকে জানান। খবর পেয়ে তিনি উপশহর থেকে দ্রুত জেলা রেজিস্ট্রারের কক্ষে আসেন। এ সময় তাঁর সঙ্গে সমিতির আরও কয়েকজন সদস্য ছিলেন।

সিনিয়র নেতা ফরিদুর রহমান জানতে চান, কাউকে না জানিয়ে নতুন সাব-রেজিস্ট্রার যোগদান করেছেন বলে লোকমান জানিয়েছেন। জবাবে আব্দুল কাদের জানান, তিনি যোগদান করেননি, আগামী রোববার যোগদান করবেন। মঙ্গলবার শুধু অফিস পরিদর্শনে এসেছেন। তাঁর যোগদানের খবরটি সঠিক নয়।

পরে লোকমানকে জেলা রেজিস্ট্রারের কক্ষে ডেকে আনা হয়। এ সময় ভুল তথ্য প্রচার এবং অফিসের দেয়ালে ‘টাউট লেখা’ ব্যানার টাঙানোর বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দলিল লেখক সমিতির সদস্যসচিব মুহিবুর রহমান জিলুর সঙ্গে লোকমানের বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উপস্থিত নেতারা তাঁদের শান্ত করেন। তবে এরই মধ্যে বিরক্ত হয়ে অফিস থেকে বেরিয়ে যান নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদের। পরে রাতে তিনি অফিসের কয়েকজন কর্মচারীকে নিয়ে একটি গোপন বৈঠক করেন বলে জানা গেছে।

অফিস সূত্র আরও জানায়, সদ্য বিদায়ী সদর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিন অফিসে একটি ব্যানার টাঙিয়েছিলেন। এতে কয়েকজন সদরপ্রাপ্ত দলিল লেখকের ছবি দিয়ে তাঁদের সনদপ্রাপ্ত দলিল লেখক হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁদের ছাড়া অন্য কেউ দলিল লেখক পরিচয় দিলে তাঁকে ‘টাউট’ হিসেবে উল্লেখ করা হয়। ব্যানারটি দেখে সমিতির সাবেক সভাপতি শেখ লোকমানের উপস্থিতিতে কয়েকজন দলিল লেখক ক্ষুব্ধ হয়ে সেটি ছিঁড়ে ফেলেন। এ নিয়ে দলিল লেখকদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার একটি জরুরি সভা হওয়ার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

একদিকে দলিল লেখকদের মধ্যে বিভেদ, অন্যদিকে নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের যোগদান নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে।

এ বিষয়ে সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ লোকমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সামান্য ভুলবোঝাবুঝি হয়েছে। নতুন স্যারের যোগদান নিয়ে একটু কথা কাটাকাটি হইসে, আর কিছু না।’

জানতে চাইলে দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নতুন আহ্বায়ক ফরিদুর রহমান বলেন, ‘ঘটনা সত্য। আমাকে লোকমান বলেছে—নতুন সাব-রেজিস্ট্রার সাব অফিসে যোগদান করেছেন। তখন আমরা যাই, কিন্তু সাব-রেজিস্ট্রার সাব বলেন, তিনি যোগদান করেননি। এটা ভুল তথ্য। এ নিয়ে জিলু ও লোকমানের মধ্যে উত্তেজনা হয়।’

এ বিষয়ে সিলেট জেলা রেজিস্ট্রার (ডিআর) মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার কক্ষেই ঘটেছে। তিনি (নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদের) এসেছেন পরিচিত হতে। তিনি তাঁর কর্মস্থলের খোঁজখবর নিতে আসতেই পারেন। এ নিয়ে তাঁদের দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে একটু হট্টগোল হয়েছে। এ বিষয়ে আমি সমিতিকে বলেছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন

নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ আইন উপেক্ষা করে টিলা কাটার অভিযোগ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

সিলেট সীমান্ত দিয়ে গোপনে দেশে ফিরছেন পলাতক আ.লীগ নেতারা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

ইনসাফভিত্তিক আধুনিক সিলেট গড়ার প্রত্যয়ে মাঠে ড. নুরুল ইসলাম বাবুল

আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

রাতারগুলে পলাতক রনজিতের গোপন সভা নিয়ে চাঞ্চল্যের তথ্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত