editor
প্রকাশিত: 11:13 AM, August 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, দিনমজুরদের টাকা আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
মূল বাড়ি কুমিল্লায় হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহপরান ও টিলাগড় এলাকা কেন্দ্রিক প্রভাব বিস্তার করে তিনি সিসিকে গড়ে তোলেন নিজস্ব রাজত্ব।
অনুসন্ধানে জানা যায়, সিসিকের ১২, ২৫, ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকাকালে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সাথে হাত মিলিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিজেই বিভিন্ন কাজ বাগিয়ে নিতেন সাইদুর।
সিসিকের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর এবং সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের ছত্রছায়ায় থেকে সিসিকের উন্নয়ন কর্মকাণ্ডে একচ্ছত্র প্রভাব খাটাতেন তিনি। ঠিকাদারদের জিম্মি করে পাওনা বিল দ্রুত ছাড় করার নামে মোটা অঙ্কের কমিশন আদায় করতেন। টাকা না দিলে সিসিকের কোনো ফাইলেই তার সই মিলত না বলে ভুক্তভোগীরা জানান।
কাজের তদারকি বাদ দিয়ে কর্মস্থল ফাঁকি দেওয়া এবং দিনমজুর শ্রমিকদের মজুরি আটকানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, তার দুর্ব্যবহার ও মজুরি বকেয়া রাখার কৌশলে তারা দিশেহারা।
স্বল্প বেতনের চাকরি করলেও গত কয়েক বছরে অবৈধ উপায়ে অর্জিত টাকায় বেনামে ফুলেফেঁপে উঠেছেন এই কর্মকর্তা। খাদিম এলাকায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। স্ত্রী ও আত্মীয়-স্বজনের নামে-বেনামেও কিনেছেন প্রচুর জমিজমা।
ক্ষমতার পটপরিবর্তনের পর সুর বদলেছেন এই কর্মকর্তা। গত ৫ আগস্টের পূর্বে নিজেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের লোক দাবি করলেও, বর্তমানে তিনি বিএনপি নেতা এহসানুল হক মিলনের অনুসারী পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া, ছাত্র-জনতার ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নগরের একাধিক থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন