editor
প্রকাশিত: 3:20 PM, March 2, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই বিশাল জয় পেয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের এই সাফল্যের ধারা স্থানীয় সরকার নির্বাচনেও বজায় রাখতে চায় দলটি।
এই লক্ষ্যকে সামনে রেখে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে তূণমূল নেতাকর্মীদের মুখে মুখে এখন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নাম।
সিলেট বিএনপির রাজনীতিতে পংকী এক পরিচিত ও বিশ্বস্ত মুখ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে (তৎকালীন জাগদল) তিনি দলের সাথে সম্পৃক্ত। মদন মোহন কলেজে ছাত্র থাকাকালীন তিনি শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের (তৎকালীন যুব কমপ্লেক্স) সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।
১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ২০ বছর তিনি বিপুল ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৮৮ সালে সিলেট পৌরসভার কমিশনার, ১৯৮৯ সালে পৌরসভার ভাইস চেয়ারম্যান ও ২০০২ সালে সিসিক গঠনের পর কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্বপালন করেন তিনি।
নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত পংকী। ইলিয়াস আলী জেলা বিএনপির সভাপতি থাকাকালীন পংকীর ভাতালিয়াস্থ কার্যালয়কে বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ঘোষণা করেছিলেন। তখন থেকেই ওই কার্যালয়টি নগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বহুবার প্রশাসনিক হয়রানি সইতে হয়েছে।
দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১১ সালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৬ সালে সিনিয়র সহ-সভাপতি, ২০২০ সালে ভারপ্রাপ্ত সভাপতি, ২০২১-২০২৩ মেয়াদে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে পংকীকে অসংখ্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে ২৭টি মামলা রয়েছে। ২০১৮ সালে তাঁকে বাসায় না পেয়ে তার বড় ছেলেকে বিনা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৩ সালের ২৯ অক্টোবর হরতালের দিন তাঁকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের নির্বাচনের পর ৩ মাস জেল খেটে তিনি জামিনে মুক্তি পান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতা হিসেবে আব্দুল কাইয়ুম জালালী পংকীই মেয়র পদে বিএনপির যোগ্য প্রার্থী। তার সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সাথে গভীর সম্পৃক্ততা সিলেট সিটি কর্পোরেশন পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
4 আব্দুর রহমান: 3 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
4 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক