editor
প্রকাশিত: 9:00 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক:
ছবি দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে কয়েক বছর ধরে নাটক টেলিফিল্মেও অভিনয় করছেন তিনি। অন্যদিকে সিয়ামের অভিনয় ক্যারিয়ার শুরু হয় নাটক দিয়ে। নাটকে অভিনয় না করলেও এখন এই অভিনেতা শুধু ছবিতেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে। এই দুই তারকা সাইদুর রহমান রাসেলের পরিচালনায় ‘মনের ভেতর নদী’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন ২০১৭ সালে। সেটি ওই বছর রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হয়। টেলিফিল্মটি দর্শকদের কাছে প্রশংসিত হয়। তাই দর্শকদের আগ্রহের কারণে ৯ ডিসেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে আবারও প্রচার হবে টেলিফিল্মটি।এতে অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, তখন ছোটপর্দার কাজ করতাম। টেলিফিল্মটি দর্শকের বেশ ভালো লাগে। আবারও এটি প্রচার হবে জেনে ভালো লাগছে। সময় পেলে আমিও এটি দেখব। এদিকে এই দুই তারকা এখন ছবির কাজেই ব্যস্ত আছেন। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ নামের একটি ছবিতে অভিনয় করছেন পূর্ণিমা। অন্যদিকে সিয়ামের হাতে রয়েছে একাধিক ছবি। আগামী ১১ ডিসেম্বর চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ নামের ছবিটি মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। এছাড়া দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, এ রাহিমের ‘শান’, রায়হান রাফির ‘ ইত্তেফাক’ ইত্যাদি।
S/H-(Rabbi-4)
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ