editor
প্রকাশিত: 7:24 AM, October 29, 2020
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, ‘আগামী দুই সপ্তাহ পর আমরা চেষ্টা করে দেখব সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা। তবে সবই নির্ভর করছে আগামী দিনের করোনা পরিস্থিতির ওপর।’ তিনি বলেন, ‘ইউরোপ, আমেরিকা, ভারতে করোনা পরিস্থিতির আবারো অবনতি হচ্ছে। আগামী শীতে আমাদের দেশের করোনা পরিস্থিতি অবনতিরও আশঙ্কা রয়েছে। কিন্তু যারা আগামী বছরের এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় কিনা- তা আমরা বিবেচনা করছি।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি কী হবে তা আমরা বলতে পারছি না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও যাতে তাদের ভালো হয়, তা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করব।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তারপর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তাদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কারিগরি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি চূড়ান্ত পরীক্ষাগুলো আগামীতে আস্তে আস্তে নিয়ে নিতে পারব। আমি শিক্ষার্থীদের বলব, তারা তাদের প্রস্তুতি নিতে শুরু করুক। যাতে এক-দুইমাস পর পরীক্ষা নিলে কেউ বলতে না পারে, আমাদের প্রস্তুতি নেই।’
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষাগুলো নেওয়ার মাধ্যমে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করতে পারব বলে আশা করছি।’
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়