admin

প্রকাশিত: 2:48 PM, December 6, 2020

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিবেদক

সুনামগঞ্জ সদর উপজেলায় তালতো বোনের মরদেহ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও এলাকায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ নারী মারা যান।

নিহত সুফিয়া বেগম জগন্নাথপুর কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুফিয়া বেগমের তালতো বোন মিনারা খাতুন মারা যাওয়ায় তার মরদেহ দেখতে সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুরারবন এলাকার উদ্দেশ্য পরিবারের আরও ৪ সদস্য নিয়ে রওনা দেন তারা। তারমধ্যে সুনামগঞ্জ সদর হালুয়ারগাও এলাকায় আসলে সিলেটগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে।

এসময় সুফিয়া খাতুনের সাথে থাকা শাফিয়া খাতুন (৪৫), সায়েম আহমদ (১৭), ফরমালা বেগম (৭০) ও মেহেদী আহমদ ( ১২) নামে ৪ জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের স্বামী ফেরদৌস মিয়া বলেন, আমার বউ ও পরিবারের অন্যরা তালতো বোন মারা যাওয়ার খবর পেয়ে মরদেহ শেষবারের মত দেখতে গিয়েছিলেন। পথে দুর্ঘটনায় আমার সব শেষ গেলো।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক শামছুল ইসলাম বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে একজন মহিলা মারা গিয়েছেন পিকআপ চালক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

S/H(t-2)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন