editor
প্রকাশিত: 10:33 PM, November 15, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কজুড়ে অনেক খানাখন্দ তৈরি হয়েছে। একই এলাকায় রয়েছে জেলা আদালত প্রাঙ্গণ। জেলার সরকারি গুরুত্বপূর্ণ এই দপ্তরগুলোর সড়কের বেহাল দশায় ভোগান্তি রয়েছেন সাধারণ মানুষ। এতে প্রতিদিন হাজারো মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছেন।
সরজমিনে দেখা যায়, জেলার আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের ডান পাশের সড়কটির পাকা অংশ ভেঙে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো অংশে কংকিটের শেষ চিহ্নটুকুও নেই। এতে বৃষ্টি হলে কাদার আবরণ তৈরি হয়ে সামান্য রাস্তাটিতে চলাচলের অনুপযোগি হয়ে যায়। এই সড়কটির পাশেই রয়েছে কালেক্টর মসজিদ। আদালতে প্রয়োজনীয় কাজে ও মসজিদে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।
আদালত প্রাঙ্গণে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিআরটিএ অফিস ও ম্যাজিস্ট্রেট কোর্টে যেতে এই সড়কটি ব্যবহার হয়। প্রতিদিন এই সড়কটি দিয়ে বিআরটিএ অফিসে ফিটনেস ও লাইসেন্সের জন্য অনেক যান চলাচল করে। এছাড়াও ম্যাজিস্ট্রেট কোর্টে প্রয়োজনীয় কাজে ১১ টি উপজেলার মানুষ ভিড় করেন। অনেক সময় এই অংশে কাদা মাড়িয়ে এই দুইটি দপ্তরে যান ভুক্তভোগীরা।
তাহিরপুর উপজেলার মো. বাবর আলী। ম্যাজিস্ট্রেট কোর্টে দরকারে মা ও ২ বোনকে সঙ্গে নিয়ে এসেছেন। তিনি বলেন, বছরের পর বছর দেখে আসছি- কোর্ট প্রাঙ্গণের সড়কের এই অংশটি দিনে দিনে আরো খারাপ হচ্ছে। নতুন সড়ক করা তো দূরে থাক, সংস্কারের উদ্যোগ কেই নিচ্ছেন না। অথচ এই রাস্তাটি সুন্দর হলে আমাদের চলাচলের জন্য ভালো ও জেলা শহরের জন্য সুন্দর হতো।
মনির হোসেন দুর্জয় বলেন, কোর্ট প্রাঙ্গণ হলো জেলার গুরুত্বপূর্ণ জায়গা। এখানে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। ডিসি অফিস, বিআরটিএ অফিসে অনেক মানুষ আসেন প্রতিদিন। এই একটু সড়ক সংস্কার না হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়। সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হন যানবাহনের চালকরা। কারণ এই সড়কটি দিয়েই তাদের বিআরটিএ অফিসে যেতে হয়।
জেলা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী সৈকত রায় বলেন, এই সড়কটি আমাদের আওয়াতাধীন। মানুষের দুর্ভোগ হয় আমরা জানি। এজন্য গেল বছর সড়ক ও দেয়ালের জন্য এস্টিমেট করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু সেটা অনুমোদন হয়নি। আমরা এবছরও আবার রাস্তা ও দেয়ালের এস্টিমেট করে পাঠিয়েছি। আশা করি এবার এই সড়কটি আমরা সংস্কার করতে পারবো।
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
1 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়
6 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
6 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 1 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা