admin

প্রকাশিত: 8:18 PM, December 2, 2020

সুনামগঞ্জ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে লাগানো হবে বোর্ড : ব্যারিস্টার ইমন

সুনামগঞ্জ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে লাগানো হবে বোর্ড : ব্যারিস্টার ইমন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, জেলার বীর মুক্তিযোদ্ধাদের সনাক্ত করে তাঁদের বাড়িতে সাইনবোর্ড লাগানো হবে। যে সাইনবোর্ডে সংশ্লিষ্ট বাড়ির বীর মুক্তিযোদ্ধার পরিচয় লেখা থাকবে। নান্দনিক ফাউন্ডেশনের উদ্যোগে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

ব্যারিস্টার ইমন মঙ্গলবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের পূর্ণ সংস্কারকৃত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল পূর্ণ সংস্কারকৃত ভবনের উদ্বোধন, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, আলোচনা সভা ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দেক আহমদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, পাটলি ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউিনিটি নেতা আবদুল ওয়াহিদ, যুক্তরাজ্যের ব্রিকলেন আওয়ামী লীগের সহসভাপতি আকমল খান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. মধু সুদন ধর, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোক্তাদির আহমদ মুক্তা, সাংবাদিক আবদুল হাই, মীরপুর ইউনিয়নের মেম্বার মাহবুব হোসেন, মোস্তাক আহমদ ও আবদুস সহীদ, জগন্নাথপুর উপজেলা যুুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন প্রমুখ। উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হক চৌধুরী, যুবলীগ নেতা দোলন আহমদ, রাসেল আহমদ চৌধুরী প্রমুখ।

মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ জেলার অবদানের কথা উল্লেখ করে ব্যারিস্টার ইমন বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এই জেলার অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। বিশেষ করে শ্রীরামশীর গণহত্যা স্মরণ করিয়ে দেয় পাকিস্তানিদের বর্বরতা। ওই বর্বর হত্যাযজ্ঞ চালাতে সহযোগিতা করেছিল আলবদর, আলশামস, রাজাকাররা। এসব রাজাকারকে সনাক্ত করে তাদের নামের তালিকা প্রকাশ হওয়া প্রয়োজন।

ব্যারিস্টার ইমন বলেন, বঙ্গবন্ধু স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর শুরু হয় ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার শুরু হয় ষড়যন্ত্র। এদেশের অগ্রগতিকে দাবিয়ে রাখতে ওই ষড়যন্ত্র হয়েছিল। ১/১১ এর সরকারের পর আবারো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে ক্লান্তিহীন কাজ করছেন। সাধারণ মানুষ তাই জননেত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় পাঠাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র বন্ধ করেনি। ষড়যন্ত্রকারীরা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণের প্রতিরোধের মুখে তাদের ষড়যন্ত্র সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন বলেন, এক বছর হয় তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই সময়ের মধ্যে ইউনিয়নের মানুষের সুখ-দু:খ ভাগাভাগি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী লকডাউনের সময় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। দু:স্থদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন।

শেরীন বলেন, ইউনিয়ন অফিসটি ছিল জরাজীর্ণ। প্রবাসীদের অর্থায়নে ইউনিয়ন অফিস আধুনিকায়ন করেছেন। বিদ্যুত ব্যবস্থা স্বয়ং সম্পূর্ণ করেছেন। ইউনিয়ন অফিসটি সিসি ক্যামেরার আওতায় এনেছেন। প্রবাসীদের অর্থায়নে দু:স্থদের মধ্যে শীতের কম্বল বিতরণ করেছেন। ইউনিয়নের উন্নয়নে যেসব প্রবাসী অর্থায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেরীন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়