editor
প্রকাশিত: 10:43 PM, November 12, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রথমে জমির মালিকরা অর্থ না পাওয়ায় ভবন নির্মাণ কাজ শুরু হতে বিলম্ব হয়। পরবর্তিতে কাজ শুরু হলেও করোনা সংক্রমণ পরিস্থিতির জন্য কয়েক মাস কাজ বন্ধ ছিল। এতে কাজ আরেক দফা পিছিয়ে যায়। বলা হচ্ছিল সুনামগঞ্জ নার্সিং কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের কথা। জানা গেছে, এখন পর্যন্ত ভবনের ১৮-২০% কাজ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ নার্সিং কলেজের ১০ তলা ফাউন্ডেশনের ভবনের ৬ তলার নির্মাণ কাজ ২০২২ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ গণপুর্ত বিভাগ।
জানা যায়, সুনামগঞ্জ নার্সিং কলেজের জন্য সুনামগঞ্জ সরকারি কলেজের পেছনে আলীপাড়ামুখী সড়কের পাশে ৩ একর জমি অধিগ্রহণ করা হয় ২০১৮ সালে। এই জমিতে ২০ কোটি টাকা ব্যয়ে হবে একাডেমিক ভবন, ১৫ কোটি টাকায় ছাত্রাবাসসহ অন্যান্য ভবন এবং অডিটোরিয়াম ভবন হবে ১৫ কোটি টাকায়। এছাড়া কোয়ার্টার ভবনসহ অন্যান্য ভবনও নির্মাণ হবে পর্যায়ক্রমে। গণপূর্ত বিভাগ ঠিকাদারকে একাডেমিক ভবন নির্মাণের কার্যাদেশ দিয়েছে ২০১৯ সালের এপ্রিল মাসের ২৫ তারিখ। কিন্তু জমি মালিকরা অর্থই না পাওয়ায় নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হয়। নার্সিং কলেজের ৩ একর জমি কেনার জন্য ১৬ কোটি টাকা মূল্য নির্ধারণ করেছিল জেলা প্রশাসনের অধিগ্রহণ শাখা। সুনামগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব এন্টারপ্রাইজ এই ভবনের ৬ তলার কাজ আগামী ২ বছরের মধ্যে সম্পন্ন করবে। পরবর্তী সিদ্ধান্ত সাপেক্ষে উপরের তলাগুলোর কাজ হবে।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জ নার্সিং কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের অগ্রগতি খুব একটা বেশী নয়। করোনার জন্য মাঝখানে কাজ অনেকদিন বন্ধ ছিল। এখন আবার শুরু হয়েছে। তবে কতটুকু কাজ হয়েছে তা পিডব্লিউডি বলতে পারবে।
সুনামগঞ্জ গণপুর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম বলেন, সুনামগঞ্জ নার্সিং কলেজের ১০ তলা ফাউন্ডেশনের একাডেমিক ভবনের ৬ তলা ২০২২ সালের জুনের মধ্যে সম্পন্ন হবে। এখন পর্যন্ত আনুমানিক ১৮-২০% কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, এই ভবনের দরপত্র আহ্বান শেষে যাচাই-বাছাইয়ের পর গত বছরের এপ্রিল মাসের ২৫ তারিখে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক