editor
প্রকাশিত: 11:58 AM, September 29, 2020
অনলাইন ডেস্ক:-
বন্ধ ঘোষিত সব রাষ্ট্রীয় পাটকল সেপ্টেম্বরের মধ্যে চালু ও আধুনিকায়ন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, ‘বর্তমান সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ভোটডাকাতির সরকারের দেশ ও জনগণের প্রতি কোনো দায় নেই। ফলে দেশ ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা। রাষ্ট্রীয় পাটকলসহ সব রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গণবিরোধী ভোট ডাকাতির সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।’
রোববার বাম গণতান্ত্রিক জোটের ঢাকায় পাট মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশ থেকে উল্লিখিত দাবিতে আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
পিপিপি নয় আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু, লোকসানের জন্য দায়ী মন্ত্রণালয় ও বিজেএমসির কর্মকর্তাদের বিচার এবং সরকারি-বেসরকারি সব পাটকলে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রোববারের বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। একই দাবিতে একই দিন সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এর আগে হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে নূর হোসেন স্কোয়ারের আব্দুল গণি রোডের মুখে পুলিশ বাধা দেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আকবর খান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
নেতারা বলেন, ‘করোনা মহামারিতে পুরো দেশের মানুষের জীবন-জীবিকা বিপন্ন। ঠিক তখনই আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করে স্থায়ী-অস্থায়ী মিলে ৫১ হাজার শ্রমিককে বেকার করে দিয়েছে। সরকার একবার বলছে পাটকলগুলোকে পিপিপি’র মাধ্যমে চালু করা হবে। আবার বলছে লিজ দেওয়া হবে। বাস্তবে জনগণের পাটকল ব্যক্তিমালিকদের কাছে বিক্রি করার পাঁয়তারা করছে সরকার। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পেছনে সরকারের বড় অজুহাত লোকসান। কিন্তু কেন ও কাদের কারণে লোকসান এবং লোকসান বন্ধ করতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছিল- সেসব প্রশ্নের কোন উত্তর নেই। সরকার মাথাব্যথায় ওষধ না দিয়ে মাথা কেটে ফেলার ব্যবস্থা করছে।’
নেতারা আরও বলেন, ‘লোকসানের জন্য দায়ী সরকারের ভুলনীতি, দুর্নীতি ও লুটপাট। সময়মত পাট কেনার টাকা না দেওয়া ও পরে বেশি দামে নিম্নমানের পাট কেনা, ৫০-৬০ বছরের পুরনো তাঁত দিয়ে উৎপাদন করা, বিজেএমসি’র মাথাভারি প্রশাসনের ব্যয় ইত্যাদি হচ্ছে লোকসানের প্রধান কারণ। এই সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। ভোটডাকাতির সরকারের দেশ ও জনগণের প্রতি কোনো দায় নেই। ফলে দেশ ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা। শিল্প অর্থনীতি ও শ্রমিক-কৃষকের স্বার্থরক্ষায় রাষ্ট্রীয় পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে চালুর দাবি জানান নেতারা।’
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
6 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের