editor
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান হামলায় অন্তত সাড়ে তিন হাজার শিশু নিহত হয়েছে। ‘হিউম্যান রাইটস সেন্টার’ নামে ইয়েমেনের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য দিয়েছে।
সংস্থাটির মতে-আরো সাড়ে পাঁচ লাখ শিশু অপুষ্টি ও চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।
আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন এবং সহযোগিতা নিয়ে ২০১৫ সালের ২৫ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার শিশু আহত হয়েছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিউম্যান রাইটস সেন্টার বলেছে, সৌদি আগ্রাসনের মধ্যে যেসব শিশু মারা গেছে তাদের শতকরা ৯০ ভাগই মারা গেছে সৌদি বিমান হামলায়।
আমেরিকা-ভিত্তিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন’ এবং ‘ইভেন্ট ডাটা প্রজেক্ট’র ধারণা মতে-ইয়েমেনে সৌদি আগ্রাসনে এক লাখের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর জানিয়েছে, চার লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
4 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
3 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
6 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
5 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
4 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
1 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত