admin

প্রকাশিত: 1:18 PM, December 19, 2020

স্পেনে নয় দফা দাবিতে অভিবাসীদের বিক্ষোভ

স্পেনে নয় দফা দাবিতে অভিবাসীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিশাল র‌্যালি ও বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসকারী হাজারও অভিবাসী।

গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে স্পেনে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করে বাংলাদেশী মানবাধিকার সংগঠন ভাল্লিয়েন্তে বাংলাসহ ১৪ টি সংগঠন সম্মিলিত ভাবে পূর্বের ঘোষণানুযায়ী এ আন্দোলনের ডাক দেয়।

স্পেনের বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে নয় দফা দাবি সম্বলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস, লেগাছপি, সান্তা মারিয়া হয়ে রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট খ্যাত সলে এক সমাবেশের মাধ্যমে শেষ করা হয়। সমাবেশে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, কন্টাক্ট ছাড়া ওয়ার্ক পারমিট, কৃষি কাজে নিয়োজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে ডিক্লারেশন ও কর্মসংস্থানসহ নয় দাবি তুলে ধরেন প্রবাসীরা। এসময় আন্দোলনকারীদের নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় ঐতিহাসিক “সল” চত্বর।

কয়েক হাজার স্থানীয় আদিবাসীদের সঙ্গে উল্লেখযোগ্য প্রবাসী বাংলাদেশিরাও র‌্যালি এবং বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করে ক্ষোভ প্রকাশ করেন।

দাবিগুলো হলো- অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, পুলিশি হয়রানি ও বর্ণবাদীদের বিদেশিদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধ, সবার জন্য দুভাষী উন্মুক্ত করা, গৃহকর্মীদের সমান শ্রমধিকার প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিতা (appyenment) উন্মুক্ত করা, কাজের কন্টাক্ট ছাড়া রেসিডেন্স কার্ড প্রদান,কৃষি কাজে নিয়োজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে বৈধকরণ, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন চুক্তি বাতিল করে আশ্রয় প্রত্যাখ্যান অভিবাসীদের আশ্রয় প্রদান করা।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড সলিরিদাদ এর আকখিদা নিলেসের উপস্থাপনায় বক্তব্য দেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে,তাবাকারোলা কার্লুস, বাংলাদেশী মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, শাওন আহমেদ, মো. জুলহাস, আলামীন পলোযানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা।

সমাবেশে স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক-জনতা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বলেন, গোটা বিশ্বের ন্যায় স্পেনে ও প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এখনও পূরণ হয়নি। এখনো প্রবাসীসহ স্থানীয় শ্রমিকরা মালিক পক্ষের কাছে শোষিত হচ্ছে। এসব বৈধ দাবি পূরণ করার জন্যই তারা রাজপথে নেমে এসেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর