editor

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী নেই : ভিপি নুর

স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী নেই : ভিপি নুর

8

ডেস্ক রিপোর্ট:-

6

স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী নেই মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বলেছে, স্বাধীনতাবিরোধী যারা তারা ছাড়া অন্যকেউ যদি ধর্ষণের শিকার হয় তবে তাদের বিচারের দাবিতে ছাত্রলীগ মাঠে থাকবে। আমার প্রশ্ন আজকে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশে কোনো স্বাধীনতাবিরোধী আছে? এসময় উপস্থিত সকলে উচ্চস্বরে বলে,‘নাই’। তখন নুর বলেন, তাহলে স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে যারা ধর্ষণকে বৈধতা দিতে চায় তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। না হলে আমাদের মা-বোনেরা এদেশে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা পাবে না।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাধারণ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত পদযাত্রা শুরুর পূর্ব মুহূর্তে তিনি এ কথা বলেন।

ক্রসফায়ারকে সরকার ক্ষমতায় থাকার একটি পন্থা হিসেবে বেঁছে নিয়েছে মন্তব্য করে নুর বলেন, ক্ষমতাসীন দলের একজন নেতা বলেছেন যারা ধর্ষণের সাথে জড়িতে তাদের আমরা ক্রসফায়ার দিতে চাই। আমি বলবো আপনাদের মতলব ভালো না। ক্রসফায়ারের নাম করে আপনারা এ পর্যন্ত তিন হাজার মানুষকে হত্যা করেছেন। এদের মধ্যে অনেকেই একদম নিরাপরাধ নিরীহ মানুষ। মূলত এই ক্রসফায়ারকে ক্ষমতায় থাকার একটি পন্থা হিসেবে বেঁছে নিয়েছে তারা।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, সর্বশেষ সিলেটের এমসি কলেজের ঘটনা ঘটলো। কিন্তু ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। আমরা খুব লজ্জিত হই যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- ধর্ষণের ঘটনা কোন দেশে না ঘটে। এসব কথা বলে বাংলাদেশে ধর্ষণের বৈধতা দিতে চায়।

3

নুর বলেন, আজকে এখানে আপনারা যারা তরুণরা দাঁড়িয়ে আছেন তারা একদিন বাবা হবেন। এসব ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আপনার সন্তানরাও নিরাপদ থাকবে না। তিনি বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগে আইন ও শালিস কেন্দ্র বলেছে- গত আট মাসে ৮৮৯ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১১১টি ধর্ষণের ঘটনা ঘটছে। এই যে ১১১টি ধর্ষণের ঘটনা ঘটলো, এর মধ্যে কয়টি ঘটনার বিচার হয়েছে?

7

তিনি বলেন, রাজনৈতিক প্রভাবে বিচারের দীর্ঘসূত্রিতা তৈরি হয়। যেখানে আইনে বলা আছে- ৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। কিন্তু এই ধর্ষণের বিচার হতে কয়েকবছর পর্যন্ত সময় লেগে যায়।

নুর বলেন, যেই বিচার ব্যবস্থা একটি ঘটনার বিচার করতে দীর্ঘ সময় নেয়, সেই বিচার ব্যবস্থার প্রতি আমরা ধিক্কার জানাই। যে বিচার ব্যবস্থা মানুষের অধিকার রক্ষা করতে পারে না, সেই বিচার ব্যবস্থার প্রতি আমরা ঘৃনা প্রকাশ করি। যেই বিচার বিভাগ একজন প্রধান বিচারপতিকে রক্ষা করতে পারে না, তাদের প্রতি জনগণের আস্থা নেই।

5

তিনি বলেন, টানা ১৪ বছর এই সরকার ক্ষমতায় আছে। আর জনগণ পাচ্ছে খুন, গুম, হত্যা, ধর্ষণ ও নির্যাতন। জনগণ সুফল পায়নি সুফল পেয়েছে ক্ষমতাসীন দলের লুটেরারা।

এরপর ভিপি নুরের নেতৃত্বে প্রতিবাদী পদযাত্রা রাজধানীর মৎস্যভবন, শাহবাগ, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় পদযাত্রায় থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতারা বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দেয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 6 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

4 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

6 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

1
4