editor
প্রকাশিত: 9:56 AM, September 17, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি:-
গত মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি আর উজান থোকে নেমে আসা পাহাড়ি ঢলে গোয়াইনঘাট উপজেলায় বাড়ছে বন্যার পানি। দিনে বৃষ্টির পরিমাণ একটু স্থিতিশীল থাকলেও সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি চলে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে আর পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে বাড়ছে বন্যার পানি।
কৃষকের সদ্য রূপায়িত আমন ফসলে আঘাতের আশংকা রয়েছে। অপর দিকে পাহাড়ি ঢলে উত্তাল সারী ও পিয়াইন নদী। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তালেব জানান, বর্তমান বন্যার পানিতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেংড়ুয়া, তোয়াকুল,ও নন্দীরগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চলের আমনের ফসলি জমি প্লাবিত হয়েছে।
বেশি ক্ষেতের পরিমাণ রুস্তমপুর, পূর্ব জাফলং পশ্চিম জাফলং ও লেংড়ূয়া ইউনিয়ন। পশ্চিম জাফলং ইউনিয়নে বন্যা কবলিত নিম্নাঞ্চল আমবাড়ি হাওর, গহড়া, শিমুলতলা, ছোটখেল পোয়াউরা ও ছাতারবগাম। পূর্ব জাফলং ইউনিয়নে বাউরভাগ হাওর, বড়বর্ণ, আসামপাড়া হাওর ও ভিতরখেল। লেঙ্গুরা ইউনিয়নে গরুকচি, নিয়াগিল,চিটিংবাড়ী।রুস্তুুমপুর ইউনিয়নে উপর গ্রাম, হাদার পার, ভিতরগোল, দারীখেল, সাকরপেকেরখাল ও বঙ্গবীর।
তোয়াকুল ইউনিয়নে লাকী,বলগাঁও,জাঙ্গাইল,বীরকুলি,ফুলতৈলছগাম ও পূর্ব পেকেলর খালের কয়েকটি গ্রাম উল্লেখযোগ্য। নন্দিরগাঁও ইউনিয়নে নন্দিরগাঁও, নওয়াগাঁও, কদমতলা, লামাপাড়া, কচুয়ার পার ও আংগারজুর গ্রামের আংশিক অংশ।
উপসহকারী কৃষি কর্মকর্তা আরও বলেন, এই বছর আমনের ফসল অনেকটা ভালো হয়েছিল। বন্যার স্থায়িত্ব দীর্ঘ হলে গোটা উপজেলায় প্রায় ৫০০ থেকে ৭০০ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে