admin
প্রকাশিত: 4:41 PM, November 29, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণে যারা অবদান রাখেন, তাদেরকে আমাদের স্মরণ করতে হবে। প্রত্যেক প্রাণিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা আজ যাদেরকে স্মরণ করছি, তারা সত্যিকার অর্থে একজন সমাজহিতৈষি ও শিক্ষাদরদী মানুষ ছিলেন, তারা আজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। আমাদেরকে তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার জন্যে নিজেদেরকে প্রস্তুত করতে হবে।
হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ৬ টায় এসোসিয়েশনের কার্যালয়ে হাউজিং এস্টেট এসোসিয়েশন সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইউসুফ জুলকারনাইন জায়গীদার (কর্ণেল), হাউজিং এস্টেট এসোসিয়েশন ও হাউজিং এস্টেট জামে মসজিদ-এর কার্যনিবাহী কমিটির সদস্য মরহুম সৈয়দ শাহ কামাল, হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর সাবেক অর্থ সম্পাদক মরহুম আনোয়ার আলী, হাউজিং এস্টেট এসোসিয়েশন-এর সদস্য মরহুম গিয়াস উদ্দিন স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাউজিং এস্টেট এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, আব্দুল মালিক, মাসুদ আহমদ চৌধুরী মাকুম,ডা. ফজলুর করিম কাউছার,তোফায়ল আহমদ চৌধুরী, আবদুল ওয়াদুদ, এনামুল কুদ্দুছ চৌধুরী, রুহুল কুদ্দুছ মাসুম, মোজাম্মেল ওয়াহিদ, আখতারুজ্জামান তালুকদার, সাম্মাক রেজা তাকিম, মুরশেদ আহমদ চৌধুরী, আখলাকুর রহমান, জয়নাল আবেদিন, ওমর মাহবুব, আবদুস সামাদ চৌধুরী আবু, মোহাম্মদ নাবিল, মো. আবুল কাশেম, আবুল হাসান, ইমদাদুর রহমান খান, ইমতিয়াজ আহমেদ খান, জাহিদ হাসান পাভেল, ডা. আফজাল, মো. হাবিবুর রহমান। সভায় দোয়া পরিচালনা করেন হাউজিং এস্টেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা মো. জাকারিয়া আহমদ ও সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মারুফ আহমদ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন